সৌদি আরবে ঈদুল আজহার তারিখ প্রকাশ | সৌদি আরবে ঈদুল আজহা কবে ২০২৬
সৌদি আরবের মুসলিমদের জন্য ঈদুল আজহা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদ্যাপিত হয়। ২০২৬ সালের ঈদুল আজহার তারিখ নিয়ে মুসলমানদের মধ্যে কৌতূহল ছিল অনেকদিন ধরেই। এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে।
সৌদি আরবে ঈদুল আজহার তারিখ প্রকাশ
সৌদি আরবের আকাশে ১৭ মে ২০২৬ (রবিবার) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাবে এবং সৌদি আরবে জিলহজ মাস শুরু হবে ১৮ মে তারিখে (সোমবার)। সেই হিসাবে, আগামী ২৭ মে বুধবার সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে। সৌদি সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সৌদি আরবে ঈদুল আজহা কবে ২০২৬
২০২৬ সালে সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে ১০ জিলহজ অর্থাৎ, ২৭ মে বুধবার। এর আগের দিন ২৬ মে মঙ্গলবার আরাফাহ, অর্থাৎ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ঈদের দিন মুসলিমরা কোরবানি দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করে থাকেন।
সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্যাপনের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপন করা হয়ে থাকে। সেই হিসাবে, বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ২০২৬ সালের ২৮ মে বৃহস্পতিবার।
আরো পড়ুন: সৌদি আরব নামাজের সময়সূচি ২০২৬
উপসংহার
সৌদি আরবে ২০২৬ সালের ঈদুল আজহা ২৭ মে বুধবার পালিত হবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। সবাই যেন ঈদটি শান্তিপূর্ণ এবং নিরাপদ ভাবে পালন করতে পারেন, এই কামনা করে আজকের ছোট্ট আর্টিকেলটি শেষ করছি। আল্লাহ হাফেজ।
