সৌদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোন কোন দেশে গাড়ি চালানো যাবে ২০২৬
পূর্বের আর্টিকেলে আমরা আপনাদের সাথে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স ফি কত বা ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আর্টিকেলে আলোচনা করা হবে ২০২৬ সালে সৌদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোন কোন দেশে গাড়ি চালানো যাবে সেটি সম্পর্কে। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
সৌদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোন কোন দেশে গাড়ি চালানো যাবে 2026
সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স দিয়ে সৌদি আরবের বাহিরে আপনারা নির্দিষ্ট কয়েকটি দেশে গাড়ি চালাতে পারবেন যার মধ্যে রয়েছে: সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, জর্দান, অস্ট্রিয়া এবং ব্রিটেন। তবে, গালফ কর্পোরেশন কাউন্সিল (জিসিসি) এর বাইরে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে কিছু শর্ত থাকতে পারে।
আরো পড়ুন: ড্রাইভিং লাইসেন্স ফি ২০২৬ সৌদি আরব
আপনারা যদি বিশ্বের যেকোনো স্থানে গাড়ি চালাতে চান তবে, আপনাকে সৌদি আরব থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট (আইডিপি) করে নিতে হবে। আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট (International Driving Permit) থাকে তবে, আপনি বিশ্বের ১৫০+ দেশে সম্পূর্ণ বৈধভাবে গাড়ি চালাতে পারবেন।
সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে সমগ্র বিশ্ব গাড়ি চালাতে চাইলে এবং বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে International Driving Permit (IDP) শিরোনামের এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন। উক্ত আর্টিকেল থেকে আপনারা সৌদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
পরিশেষে কিছু কথা
সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স নিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, জর্দান, অস্ট্রিয়া, ব্রিটেন গাড়ি চালানো গেলেও আপনারা যারা বিশ্বের প্রায় সকল দেশে গাড়ি চালাতে চান তাদের জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করে নেওয়া গুরুত্বপূর্ণ।
