নেদারল্যান্ডস মাথাপিছু আয় কত ২০২৬ | নেদারল্যান্ডস এর আয়তন কত 2026 | নেদারল্যান্ডসের রাজধানীর নাম কি

নেদারল্যান্ডস মাথাপিছু আয় কত ২০২৬ | নেদারল্যান্ডস এর আয়তন কত 2026 | নেদারল্যান্ডসের রাজধানীর নাম কি
পূর্বের পোস্টে নেদারল্যান্ডসের ধর্ম কি, নেদারল্যান্ডস মুসলিম সংখ্যা কত 2026, নেদারল্যান্ডস হিন্দু সংখ্যা কত ২০২৬ সেই বিষয় তিনটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পোস্টে আলোচনা করবো নেদারল্যান্ডস মাথাপিছু আয় কত ২০২৬, এর আয়তন কত, রাজধানীর নাম কি, মুদ্রার নাম কি, ভাষা কি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি।

নেদারল্যান্ডস মাথাপিছু আয় কত ২০২৬

ওয়ার্ল্ড ইকোনোমিক্স (World Economics) ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে নেদারল্যান্ডস মাথাপিছু আয় বা জিডিপি হল ৬৪,৪৯৩ মার্কিন ডলারের মতো। নিচে ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কোন বছরে নেদারল্যান্ডসের মাথাপিছু আয় কত ছিল সেটি তালিকা আকারে দেখানো হল।

  • ২০১৫ সালে ৪৫,৭৯৩ মার্কিন ডলার
  • ২০১৬ সালে ৪৬,৮০৮ মার্কিন ডলার
  • ২০১৭ সালে ৪৯,৫১৩ মার্কিন ডলার
  • ২০১৮ সালে ৫৩,৯৫৫ মার্কিন ডলার
  • ২০১৯ সালে ৫৩,৫৫৪ মার্কিন ডলার
  • ২০২০ সালে ৫৩,৪৬৭ মার্কিন ডলার
  • ২০২১ সালে ৬০,১৪১ মার্কিন ডলার
  • ২০২২ সালে ৫৯,১২৩ মার্কিন ডলার
  • ২০২৩ সালে ৬৪,৫৭২ মার্কিন ডলার
  • ২০২৪ সালে ৬৪,৪৯৪ মার্কিন ডলার
  • ২০২৫ সালে ৬৪,৪৯৩ মার্কিন ডলার
  • ২০২৬ সালে ৭৫,৮৯৮ মার্কিন ডলার

নেদারল্যান্ডস এর আয়তন কত 2026

২০২৬ সালে নেদারল্যান্ডস এর মোট আয়তন ৪১,৮৬৫ বর্গকিলোমিটার বা ১৬,১৬৪ বর্গমাইল। আয়তনের দিক থেকে নেদারল্যান্ডস ১৩৭ তম দেশ। নেদারল্যান্ডসের 'রটারডাম' শহরটি আয়তনের দিক থেকে সবচেয়ে বড়।  রটারডামের মোট আয়তন হলো: ৩২৪.১ বর্গ কিলোমিটার।

নেদারল্যান্ডসের রাজধানীর নাম কি

আমস্টারডাম হলো নেদারল্যান্ডসের সবচেয়ে জনবহুল শহর এবং রাজধানীর নাম। আমস্টারডাম (Amsterdam) শহরের মোট আয়তন হল ২১৯ বর্গ কিলোমিটার। ২০২৪ সালের জুন মাসের একটি পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমস্টারডাম মোট জনসংখ্যা ৯,৩৩,৬৮০ জনেরও বেশি।

নেদারল্যান্ডসের মুদ্রার নাম কি

নেদারল্যান্ডস ইউরোপের একটি দেশ এবং এই দেশটির অফিসিয়াল মুদ্রার নাম হলো: ইউরো। ২০২৬ সালে নেদারল্যান্ডসের ১ টাকা বাংলাদেশের কত টাকা সেটি সম্পর্কে জানতে 'নেদারল্যান্ড টাকার রেট' সম্পর্কিত আমাদের এই আর্টিকেলটি পড়ুন।

নেদারল্যান্ডস এর ভাষা কি

ডাচ (Dutch) হল নেদারল্যান্ডস দেশের সরকারি বা অফিশিয়াল ভাষা। ডাচ (Dutch) মূলত পশ্চিম জার্মানিক ভাষা। পৃথিবীর প্রায় ২ কোটি ৫০ লক্ষের বেশি মানুষ 'ডাচ' ভাষায় কথা বলে। এছাড়াও, বিশ্বের ৫ কোটিরও বেশি মানুষ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ (দ্বিতীয় ভাষা) হিসাবে ডাচ ভাষায় কথা বলে।

কোন দেশ নেদারল্যান্ড থেকে স্বাধীন হয়

বেলজিয়াম, সুরিনাম এবং ইন্দোনেশিয়া এই তিনটি দেশ নেদারল্যান্ডসের থেকে স্বাধীন হয়েছিল। এর মধ্যে ১৮৩০ সালে সালে বেলজিয়াম, ১৯৪৫ সালে ইন্দোনেশিয়া এবং ১৯৭৫ সালে সুরিনাম নেদারল্যান্ডস থেকে স্বাধীন হয়।

উপসংহার

২০২৬ সালে নেদারল্যান্ডস মাথাপিছু আয় কত, এর আয়তন কত, রাজধানীর নাম কি, মুদ্রার নাম কি, ভাষা কি সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি, আজকের আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। আর্টিকেলটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে, আমাদের অনুপ্রাণিত করতে পারেন।
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন