সৌদি মিনিস্ট্রি আবেদন ২০২৬
২০২৬ সালে সৌদি মিনিস্ট্রি স্কলারশিপ আবেদন করার নিয়ম দেখানো হবে আজকের এই আর্টিকেলে। সুতরাং, সৌদি মিনিস্ট্রি স্কলারশিপ আবেদন 2026 সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
সৌদি মিনিস্ট্রি স্কলারশিপ আবেদন ২০২৬

২০২৬ সালে সৌদি মিনিস্ট্রি স্কলারশিপ আবেদন করার জন্য পাসপোর্ট, ছবি, সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। আর সৌদি মিনিস্ট্রি স্কলারশিপ আবেদন করতে প্রথমে https://studyinsaudi.moe.gov.sa/ ওয়েবসাইটে যেতে হবে।
তারপর 'Log In' লেখার উপরে ক্লিক করতে হবে। এখন যাদের সৌদি মিনিস্ট্রি স্কলারশিপ ওয়েবসাইটে একাউন্ট খোলা নেই তাদেরকে 'Create a New Account' লেখায় ক্লিক করে একাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলা তেমন কঠিন কিছু নয় সেজন্য এই প্রসেসটি আমরা স্কিপ করে সরাসরি 'Log In' লেখায় ক্লিক করে লগইন করে নিচ্ছি।
আর হ্যাঁ – যাদের অ্যাকাউন্ট নেই তারা খুব সহজেই 'Create a New Account' লেখার উপরে ক্লিক করে ইমেইল এড্রেস, নাম, বাবার নাম, দাদার নাম, লিঙ্গ, জন্মতারিখ, মোবাইল নাম্বার এই তথ্যগুলো প্রধানের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
যাই হোক 'Log In' এর উপর ক্লিক করার পর ইমেইল এড্রেস, পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণের পর লগইন করে নিতে হবে। তারপর মেনু অপশনে ট্যাপ করে 'My Services' লেখার উপরে ক্লিক করতে হবে তারপর 'My Profile' লেখার উপরে ক্লিক করতে হবে।
তারপর আপনার প্রোফাইলটি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ফিলাপ করতে হবে। এখানে আপনার জন্মস্থান, বৈবাহিক অবস্থান, প্রোফাইল পিকচার (পাসপোর্ট সাইজ), পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট টাইপ, পাসপোর্ট ইস্যু প্লেস, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট, পাসপোর্ট এর ছবি প্রদানের পর 'Save and Continue' লেখার উপর ক্লিক করতে হবে।
এখন আপনার সম্পূর্ণ এড্রেস (পোস্টাল কোড সহ) লিখতে হবে, তারপর টুইটার (X) প্রোফাইল লিংক, ফেসবুক প্রোফাইল লিংক এবং মোবাইল নাম্বার লেখার পর 'Are you an employee?' এখানে আপনি যদি চাকরিজীবী হন তাহলে 'Yes' নাহলে 'No' সিলেক্ট করে, আপনি কেন সৌদি আরবে পড়ালেখা করতে যেতে চান তা ফাঁকা বক্সে লিখে 'Save and Continue' বাটনে ক্লিক করতে হবে।
এখন 'Anual Income' এর নিচের বক্সে আপনার বাৎসরিক ইনকাম কত, 'Source of Income' থেকে আপনার আয়ের উৎস সিলেক্ট করে, আপনি যদি পূর্বে সৌদি আরবের কোন স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে 'Yes' নাহলে 'No' সিলেক্ট করে 'Save and Continue' বাটনে চাপ দিন।
এই পর্যায়ে 'Academic Qualification Data' লেখার ডানদিকের প্লাস আইকনের নিচে 'Add' লেখার উপরে ক্লিক করে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন ডাটা এড করতে হবে। তারপর 'Languages Data' লেখার ডানদিকের '+Add' বাটনে চাপ দিয়ে ভাষা সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে। তারপর 'Save and Continue' লেখার উপর ক্লিক করতে হবে।
তারপর 'Pledge' বাটনের চেক মার্ক করে নিচে এসে 'Required Academic Degree' এর নিচের বক্সে ট্যাপ করে আপনি যেই ডিগ্রীর জন্য সৌদি মিনিস্ট্রি স্কলারশিপ পেতে চান তা সিলেক্ট করে নিন।
এখন 'Add Desire' অপশনে ক্লিক করে আপনি যেই সৌদি আরবের ইউনিভার্সিটি ভর্তি হতে চান তা সিলেক্ট করে নিতে হবে। আর হ্যাঁ ইউনিভার্সিটি সিলেক্ট করার পর আপনি যেই সাবজেক্টে স্কলারশিপ পেতে চান অবশ্যই সেই সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে।
আর সাবজেক্ট সিলেক্ট করার পর ঐ ইউনিভার্সিটি পড়াশোনা করতে কত খরচ হবে তা দেখাবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে 'Send' বাটনে ক্লিক করলে সফলভাবে সৌদি মিনিস্ট্রি স্কলারশিপ আবেদন করা হবে। তারপর তারা আপনাকে ইমেইলের মাধ্যমে পরবর্তী আপডেট জানাবে।
সর্বশেষ কথা
২০২৬ সালে সৌদি মিনিস্ট্রি স্কলারশিপ আবেদন করার নিয়ম ধাপে ধাপে সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি আজকের এই আর্টিকেলে। এছাড়াও, আপনাদের সুবিধার্থে আমরা উপরে সম্পূর্ণ একটি ভিডিও গাইড যুক্ত করে দিয়েছি। আপনার চাইলে সেই ভিডিওটি দেখেও ধাপে ধাপে সহজভাবে সৌদি মিনিস্ট্রি আবেদন করতে পারবেন। ধন্যবাদ।








