দুবাই অফার লেটার চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালে অনলাইনে খুব সহজে দুবাই অফার লেটার চেক করার নিয়ম দেখানো হয়েছে আজকের এই পোস্টে। যারা Dubai Offer Letter Status Check করতে চান কিংবা অফার লেটার আসল নাকি নকল তা যাচাই করতে চান, তাদের জন্য এই পোস্টটি অনেক উপকারী হবে। তাই সম্পূর্ণ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
আরো পড়ুন: আমিরাত আইডি চেক করার নিয়ম ২০২৬
দুবাই অফার লেটার চেক করার নতুন নিয়ম ২০২৬
২০২৬ সালের নতুন নিয়মে দুবাই অফার লেটার চেক করতে প্রথমে inquiry.mohre.gov.ae এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরের দিকে থাকা ‘English’ অপশনে ক্লিক করে ভাষা ইংরেজি সিলেক্ট করুন।
এরপর ‘Please select the service’ অপশনে ট্যাপ করে ‘Application Status’ নির্বাচন করতে হবে। তারপর ‘Transaction No’ এর নিচে থাকা ফাঁকা বক্সে অফার লেটারে থাকা ট্রানজেকশন নাম্বার লিখুন।
এখন ডান পাশে দেখানো ক্যাপচা কোডটি বাম পাশের ফাঁকা ঘরে হুবহু টাইপ করে ‘Search’ বাটনে ক্লিক করলেই Dubai Offer Letter Status দেখা যাবে।
দুবাই অফার লেটারের স্ট্যাটাস থেকে কোম্পানির নাম, কোম্পানি নাম্বার, ট্রানজেকশন নাম্বার, কাজের লোকেশন, অফার লেটার সাবমিটের তারিখ, কাজের ধরন এবং বর্তমানে আবেদনটি কোন পর্যায়ে রয়েছে তা জানা যাবে।
এছাড়া Inquiry MOHRE ওয়েবসাইট থেকে অফার লেটার PDF ফরমেটে ডাউনলোড করতে ‘Print’ বাটনে ক্লিক করতে হবে।
আরো পড়ুন: দুবাই আইডি কার্ডের ফাইন চেক ২০২৬
শেষ কথা
২০২৬ সালে অনলাইনে দুবাই অফার লেটার চেক করার সবচেয়ে সহজ নিয়ম নিয়ে আমাদের আজকের এই পোস্ট। এখানে inquiry.mohre.gov.ae ওয়েবসাইটের মাধ্যমে দুবাই অফার লেটার চেক এবং PDF ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়েছে।
আশা করি আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দুবাই ভিসা বা অফার লেটার সংক্রান্ত যেকোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।
আরো পড়ুন: দুবাই বাস কার্ড ব্যালেন্স চেক 2026





