অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 2026
২০২৬ সালে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম দেখানো হবে আজকের এই আর্টিকেলে। সুতরাং, মালয়েশিয়া ভিসা চেক করার উপায় দেখতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 2026
২০২৬ সালে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া কলিং বা ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে প্রথমে Malaysian Immigration e-Services Portal এ যেতে হবে।
এরপর Malaysia Visa Status Check চেক করতে 'Document No' এর ডান দিকের ফাঁকা বক্সে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। তারপর 'Country Issue' থেকে 'Bangladesh' সিলেক্ট করে 'SEARCH' বাটনে ক্লিক করলেই মালয়েশিয়ার ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন।
উপরে এই মুহূর্তে আপনারা মালয়েশিয়া ভিসা স্ট্যাটাস দেখতে পারছেন। আপনারা যদি ডানপাশে সিঙ্গেল বা একটি 'RE-PRINT RECEIPT' লেখা দেখতে পারেন তাহলে বুঝবেন এটি অনলাইন হয়েছে বা কলিং হয়েছে। আর যদি পরপর দুটি 'RE-PRINT RECEIPT' লেখা দেখতে পারেন তাহলে বুঝবেন আপনার মালয়েশিয়া ভিসা কমপ্লিট হয়েছে।
আমরা মালয়েশিয়ার যে ভিসাটি আপনাদেরকে চেক করে দেখিয়েছি সেটি যেহেতু পুরনো ভিসা সেজন্য আপনারা দুটির অতিরিক্ত 'RE-PRINT RECEIPT' লেখা দেখতে পারছেন। তবে আপনাদের ক্ষেত্রে ভিসা কমপ্লিট হলে ২ টি 'RE-PRINT RECEIPT' লেখা দেখতে পারবেন।
পরিশেষে কিছু কথা
২০২৬ সালের সবচেয়ে সহজ নিয়মে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করার উপায় দেখানো হয়েছে আজকেরই আর্টিকেলে। আপনাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে সে ব্যাপারে আমাদেরকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।


