৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল (রেজাল্ট) দেখার নিয়ম ২০২৬
২০২৬ সালের নতুন নিয়মে অনলাইনে ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট চেক করার সম্পূর্ণ নিয়ম আজকের এই আর্টিকেলে দেখানো হয়েছে। কিভাবে মোবাইল বা কম্পিউটার দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখা যাবে, তা ধাপে ধাপে জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম 2026
২০২৬ সালে ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট (Primary Scholarship Result 2026) প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা সারাদেশে শুরু হয়েছিল ১৫ এপ্রিল ২০২৬ তারিখে এবং শেষ হয় ১৮ এপ্রিল ২০২৬ তারিখে। তবে পার্বত্য তিন জেলা — রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষা ১৭ এপ্রিল শুরু হয়ে ২০ এপ্রিল শেষ হয়েছিল।
নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ২১ দিন বা তিন সপ্তাহের মধ্যেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেই হিসেবে খুব শীঘ্রই ক্লাস ৫ এর শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে ফলাফল প্রকাশের ওয়েবসাইটও প্রস্তুত করা হয়েছে।
২০২৬ সালের নতুন নিয়মে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখতে প্রথমে ipemis.dpe.gov.bd/scholarship-results এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ওয়েবসাইটে প্রবেশ করার পর ‘রোল নং’ বক্সে শিক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে। এরপর ‘সাবমিট করুন’ বাটনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।
সর্বশেষ কথা
২০২৬ সালের নতুন নিয়মে অনলাইনে ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট চেক করার উপায় দেখানো হয়েছে এই আর্টিকেলে। আশা করি উপরের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখতে পেরেছেন। যদি এখনো কোনো সমস্যা বা প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

