অনলাইনে কাতার এয়ারওয়েজ টিকেট চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালে অনলাইনে কাতার এয়ারওয়েজ টিকেট চেক করার নিয়ম ধাপে ধাপে সহজ ভাবে দেখানো হবে আমাদের আজকের এই আর্টিকেলে।
আপনি যদি বুকিং রেফারেন্স ব্যবহার করে Qatar Airways টিকেট স্ট্যাটাস, ফ্লাইট তথ্য এবং টিকেটের বৈধতা যাচাই করার উপায় জানতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
কাতার এয়ারলাইন্সের টিকেট অনলাইনে চেক করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে জানতে পুরো আর্টিকেলটি দেখতে থাকুন। চলুন শুরু করি।
আরো পড়ুন: কাতার আইডি চেক করার নিয়ম ২০২৬
অনলাইনে কাতার এয়ারওয়েজ টিকেট চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে কাতার এয়ারওয়েজ টিকেট চেক করার জন্য প্রথমে Qatar Airways Manage Booking পেজে প্রবেশ করুন।
এরপর প্রথম ঘরে আপনার বুকিং রেফারেন্স নম্বর (PNR) এবং দ্বিতীয় ঘরে যাত্রীর Last name লিখতে হবে। উদাহরণস্বরূপ, যাত্রীর নাম যদি Mr Sirazul Hoque হয়, তাহলে লাস্ট নেম হিসেবে Hoque লিখে নিচের "Find booking" বাটনে ক্লিক করুন।
এখন আপনার কাতার এয়ারওয়েজ টিকেটের মালিকানা ভেরিফাই করার জন্য ইমেইল এড্রেস, মোবাইল নম্বর অথবা পাসপোর্ট নম্বরের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। আমরা পাসপোর্ট নম্বর দিয়ে কাতার এয়ারওয়েজ টিকেট চেক করার পদ্ধতি দেখাচ্ছি। এজন্য "Passport Number" অপশনে ক্লিক করুন।
তারপর নির্ধারিত ঘরে আপনার পাসপোর্ট নম্বর লিখে "Verify" বাটনে ক্লিক করুন।
ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার Qatar Airways টিকেট স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে বুকিং স্ট্যাটাস, ফ্লাইটের তারিখ, ট্রানজিট, ডিপার্চার ও অ্যারাইভাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ দেখা যাবে। এভাবে খুব সহজে PNR নম্বর দিয়ে অনলাইনে কাতার এয়ারওয়েজ টিকেট চেক করা যায়।
সর্বশেষ কথা
২০২৬ সালে অনলাইনে কাতার এয়ারওয়েজ টিকেট চেক করার নিয়ম দেখিয়েছি আজকের এই আর্টিকেলে। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে সে ব্যাপারে জানাতে পারেন। আর আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
আরো পড়ুন: কাতার নামাজের সময়সূচী ২০২৬





