কাতার আইডি ব্লক চেক 2026
২০২৬ সালে কাতার আইডি (Qatar ID) ব্লক চেক করার নিয়ম দেখানো হবে আজকের এই পোস্টে। সুতরাং, কাতার আইডি ব্লক চেক করার উপায় 2026 দেখার জন্য সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
আরো পড়ুন: কাতার আইডি চেক করার নিয়ম ২০২৬
কাতার আইডি ব্লক চেক 2026
২০২৬ সালের নতুন নিয়মে কাতার আইডি (Qatar ID) ব্লক চেক করতে প্রথমে https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/home এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর 'E-Services' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর ছবিতে দেখানো আই বাটনে ক্লিক করতে হবে।
এখন 'Official documents' অপশনে ক্লিক করতে হবে। এখন আপনি চাইলে 'QID Number' অপশন সিলেক্ট করে কাতার আইডি নাম্বার দিয়ে অথবা 'Passport Number' অপশন সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার আইডি স্ট্যাটাস দেখতে পারবেন।
আমরা পাসপোর্ট নাম্বারের মাধ্যমে কাতার আইডির স্ট্যাটাস দেখবো তাই 'Passport Number' সিলেক্ট করে নিয়ে পাসপোর্ট নাম্বার লিখে দিচ্ছি। তারপর 'Nationality' থেকে আমার দেশের নাম যুক্ত করে নিচ্ছি। আপনারা আপনাদের দেশের নাম যুক্ত করে নিবেন।
তারপর ক্যাপচা পূরণ করে 'Search' বাটনে ক্লিক করতে হবে। এবং সার্চ বাটনে ক্লিক করার পর দেখুন আমরা আমাদের কাতার আইডির এক্সপায়ারি ডেট, পাসপোর্টের এক্সপায়ার ডেট এবং রেসিডেন্সি এক্সপায়ার ডেট দেখতে পারছি।
যদি আপনাদের কাতার আইডি ব্লক হয়ে থাকে তবে এই পর্যায়ে এসে আপনারা ব্লক/ক্যান্সেল বা কাতার আইডির ডেট এক্সপায়ার দেখাবে।
আর আপনাদের সুবিধার্থে বলে রাখছি যে; আপনারা যদি পাসপোর্ট নাম্বার না দিয়ে সরাসরি QID Number দিয়ে কাতার আইডি চেক করেন সেক্ষেত্রে আপনাদের দেশের নাম যুক্ত করার প্রয়োজন হবে না!
সর্বশেষ কথা
২০২৬ সালে কাতার আইডি ব্লক চেক করার নিয়ম দেখানো হয়েছে আজকের এই আর্টিকেলে। আপনারা যদি কাতার আইডি ব্লক চেক করার প্রক্রিয়া অবলম্বন করার পরও কোন ধরনের সমস্যার সম্মুখীন হন তবে, কমেন্টের মাধ্যমে সে ব্যাপারে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।



