অনলাইনে মামলা চেক করার নিয়ম

অনলাইনে মামলা চেক করার নিয়ম

অনলাইনে মামলা চেক করার নিয়ম দেখানো হয়েছে এই আর্টিকেলে। আর পুরো আর্টিকেলটি পড়ার পর আপনারা মামলা নাম্বার অথবা মামলা তারিখ দিয়ে অনলাইনে মামলার স্ট্যাটাস চেক করতে পারবেন। চলুন মূল আলোচনা শুরু করি।


মামলা চেক করার নতুন নিয়ম


সম্পূর্ণ নতুন নিয়মে মোবাইল দিয়ে অনলাইনে মামলার স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে আমার আদালত অ্যাপ নামিয়ে নিতে হবে। নিচে আমি অ্যাপের লিংক দিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়ে নিতে পারবেন।
তারপর অ্যাপ ওপেন করে নেবেন। এবং অ্যাপের হোম পেইজ থেকে 'ই-কার্যতালিকা' লেখার উপর ক্লিক করবেন।

মামলা চেক করার নতুন নিয়ম

তারপর 'তারিখ দিয়ে খুজুন' এর উপর ক্লিক করে নিচে আপনার বিভাগের নাম, আপনার জেলার নাম, আদালতের ধরন এবং আদালত সিলেক্ট করবেন। এরপর মামলার তারিখ সিলেক্ট করে 'অনুসন্ধান করুন' এর উপর ক্লিক করবেন।

মামলা চেক করার নতুন নিয়ম

তারপর আপনার সিলেক্ট করা সেই তারিখের সকল মামলার স্ট্যাটাস নিচের ছবির মত করে দেখতে পারবেন।

মামলা চেক করার নতুন নিয়ম

আর মামলা নাম্বারের মাধ্যমে মামলার স্ট্যাটাস দেখার জন্য ব্যাক এসে 'মামলা নাম্বার দিয়ে খুজুন' এর উপর ক্লিক করুন। তারপর বিভাগের নাম, জেলার নাম, আদালতের ধরন এবং আদালত নির্বাচন করে করুন। এরপর কেস নম্বর লিখুন এবং বছর সিলেক্ট করুন। তারপর 'অনুসন্ধান করুন' এর উপর ক্লিক করুন।

মামলা চেক করার নতুন নিয়ম

তারপর সেই কেস নম্বরের মামলার স্ট্যাটাস দেখতে পারবেন। আর মামলাটি এখন কোন পর্যায়ে আছে তার বিস্তারিত জানার জন্য 'দেখুন' বাটনের উপর ক্লিক করুন।

মামলা চেক করার নতুন নিয়ম

তারপর শুনানির তারিখ, কার্যক্রম, মামলার অবস্থা, সংক্ষিপ্ত আদেশ সহ মামলার বিস্তারিত তথ্য এখান থেকে দেখতে পারবেন।

মামলা চেক করার নতুন নিয়ম


সর্বশেষ কথা


অনলাইনে মামলা চেক করার নিয়ম ধাপে ধাপ সহজ ভাবে এই আর্টিকেলে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যারা মামলা চেক করার নিয়ম জানতেন না আশা করি তাদের জন্য এই আর্টিকেলটি উপকারে এসেছে। আর্টিকেলটি ভালো লাগলে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। #1477

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url