সার্কেল (Cirkle) সিমের ব্যালেন্স চেক, এমবি চেক, নাম্বার চেক করার কোড ২০২৬
২০২৬ সালে সার্কেল (Cirkle) সিমের ব্যালেন্স, এমবি (ইন্টারনেট), মিনিট, মোবাইল নাম্বার চেক করা সহ সকল গুরুত্বপূর্ণ কোড দেখানো হয়েছে আর্টিকেলে। অনেকেই জানেন না যে এয়ারটেল (Airtel) সিমের নতুন নামই এখন সার্কেল (Cirkle)। তাই আগে যারা এয়ারটেল সিম ব্যবহার করতেন, তারা এখন একই সেবা সার্কেল (Cirkle) নামে পাচ্ছেন।
চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক সার্কেল সিমের সব গুরুত্বপূর্ণ USSD কোড।
সার্কেল (Cirkle) সিমের ব্যালেন্স চেক কোড 2026
সার্কেল সিমের মূল ব্যালেন্স দেখতে মোবাইলের ডায়ালপ্যাড থেকে নিচের কোডটি ডায়াল করুন।
ব্যালেন্স চেক কোড: *778#
এছাড়াও, Cirkle App-এ লগইন করেও আপনার মূল ব্যালেন্স, মিনিট, এমবি এবং অন্যান্য তথ্য সহজেই দেখতে পারবেন।
সার্কেল সিমের মিনিট চেক করার কোড
সার্কেল সিমে অবশিষ্ট মিনিট জানতে নিচের যেকোনো একটি কোড ব্যবহার করতে পারেন।
- *121*1*2#
- *778*0#
উভয় কোড থেকেই আপনার অবশিষ্ট মিনিটের তথ্য দেখা যাবে।
সার্কেল সিমের এমবি (ইন্টারনেট) চেক করার কোড
সার্কেল সিমে অবশিষ্ট ইন্টারনেট বা এমবি দেখতে নিচের যেকোনো একটি কোড ডায়াল করুন।
- *3#
- *8444#
এছাড়াও, Cirkle App-এ লগইন করলে অবশিষ্ট ডাটা, ব্যবহৃত ডাটা এবং মেয়াদসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
সার্কেল সিমের এমবি অফার দেখার কোড
নতুন ইন্টারনেট অফার, ডাটা প্যাক এবং অন্যান্য বান্ডেল অফার দেখতে নিচের কোডটি ডায়াল করুন।
এমবি অফার কোড: *121#
এছাড়াও Cirkle App থেকে সর্বশেষ ইন্টারনেট অফার ও বিশেষ প্যাকেজ দেখা এবং কিনতে পারবেন।
সার্কেল সিমের নিজের নাম্বার চেক করার কোড
নিজের সার্কেল (Cirkle) মোবাইল নম্বর জানতে নিচের যেকোনো একটি কোড ডায়াল করুন।
- *2#
- *121*7*3#
ডায়াল করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল নম্বর স্ক্রিনে প্রদর্শিত হবে।
সার্কেল (Cirkle) সিমের সকল গুরুত্বপূর্ণ কোড
| সেবা বা সার্ভিস | ডায়াল কোড |
| ব্যালেন্স চেক | *778# |
| মিনিট চেক | *121*1*2# / *778*0# |
| এমবি চেক | *3# / *8444# |
| এমবি অফার | *121# |
| নিজের নাম্বার চেক | *2# / *121*7*3# |
সর্বশেষ কথা
আশা করি এই আর্টিকেল থেকে ২০২৬ সালের সার্কেল (Cirkle) সিমের ব্যালেন্স চেক, এমবি চেক, মিনিট চেক এবং নিজের মোবাইল নম্বর চেক করা সহ সকল গুরুত্বপূর্ণ কোড জানতে পেরেছেন। মনে রাখবেন, সার্কেল (Cirkle) হলো এয়ারটেল (Airtel)-এর নতুন নাম, তাই এয়ারটেলের অধিকাংশ সেবা এখন সার্কেল ব্র্যান্ডের অধীনেই পরিচালিত হচ্ছে।
যদি এই তথ্যটি আপনার উপকারে আসে, তাহলে অন্য সার্কেল ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করুন।
