মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেল কবে থেকে শুরু হবে 2026
আগস্ট মাসের শুরুতেই মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে বলে শোনা যাচ্ছে এবং একই সাথে মেডিকেলও শুরু হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে আর ওই বৈঠক থেকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে।
কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি মালয়েশিয়ার কলিং ভিসা কবে চালু হবে বা মেডিকেল কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। তাই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এ-সংক্রান্ত অফিসিয়াল আপডেটের জন্য।
গত ২ বছর ধরে মালয়েশিয়ার ভিসা বন্ধ রয়েছে এবং এ সময় বাংলাদেশ থেকে কোনো কর্মী নেয়নি মালয়েশিয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মালয়েশিয়া জানিয়েছে তারা আগস্ট থেকে তালিকাভুক্ত নির্দিষ্ট বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নিতে ইচ্ছুক।
