মোবাইলের স্ক্রিন রেকর্ড কিভাবে করে?

মোবাইলের স্ক্রিন রেকর্ড কিভাবে করে?

প্রফেশনাল ভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড কিভাবে করে তা দেখানো হয়েছে এই পোস্টে। তাই যারা মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম


প্রফেশনাল ভাবে মোবাইলে স্ক্রিন রেকর্ড করার জন্য প্রথমে আমাদের গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আমি নিচে অ্যাপ–এর লিংক দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে স্ক্রিন রেকর্ড করার প্রফেশনাল অ্যাপ পেয়ে যাবেন।


এখন অ্যাপ ওপেন করার পর একটা পপ আপ আসবে, এটি রিমুভ করার জন্য উপরের বাম দিকে থাকা ক্রস (×) আইকনে ক্লিক করতে হবে।

মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম

তারপর 'Appear on top' অপশনে নিয়ে যাবে, সেখান থেকে 'XRecorder' খুঁজে বের করে এর ডান পাশে থাকা বাটনটি চালু করতে হবে।

মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম

এরপর ব্যাক এসে নোটিফিকেশন পারমিশন 'Allow' করতে হবে।

মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম

তারপর 'Record' বাটনে ক্লিক করতে হবে।

মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম

এখন ফোনের ভেতরের/সিস্টেমের শব্দ রেকর্ড করতে চাইলে 'Internal Audio' চালু করবেন। মোবাইলের মাইক্রোফোনের মাধ্যমে আপনার কথা ও বাইরের শব্দ রেকর্ড করতে চাইলে 'Microphone' চালু করবেন। কোনো অডিও (শব্দ) রেকর্ড করবে না এমনভাবে স্ক্রিন রেকর্ড করতে চাইলে 'Mute' চালু করবেন। তারপর 'Start' বাটনে ক্লিক করবেন।

মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম

এরপর আবারও 'Start' বাটনে ক্লিক করবেন।

মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম

তারপর ৩ সেকেন্ডের কাউন্টডাউন শুরু হবে এবং কাউন্টডাউন শেষ হলে স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হবে।

মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম

এবার স্ক্রিনের মাঝখানে ডান দিকে থাকা 'রেকর্ড' আইকনে ক্লিক করার পর 'ব্রাশ' আইকনে ক্লিক করুন। তারপর আপনারা স্ক্রিনের যেকোনো স্থানে ড্রয়িং (Drawing) করতে পারবেন। আর তীর চিহ্ন (Arrow) ওপর ক্লিক করে স্ক্রিন রেকর্ড করার সময় তীর চিহ্নের মাধ্যমে যেকোনো কিছু দেখাতে পারবেন।

মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম

এছাড়াও, সার্কেল মার্ক–এর উপর ক্লিক করে টিউটোরিয়াল ভিডিও করার সময় স্ক্রিনে থাকা যেকোনো কিছু সার্কেল মার্ক করে দেখাতে পারবেন। আর চতুর্ভুজের মাধ্যমে যেকোনো কিছু মার্ক করে দেখাতে পারবেন, তার জন্য চতুর্ভুজ আইকনে ক্লিক করতে হবে।

মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম

প্রথম বারের পর থেকে স্ক্রিন রেকর্ড করার জন্য সরাসরি অ্যাপে না গিয়ে স্ক্রিনের ডান দিকে মাঝখান বরাবর থাকা 'ভিডিও' আইকনে ক্লিক করে 'রেকর্ড' আইকনে ক্লিক করলেই স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হবে।

মোবাইলের স্ক্রিন রেকর্ড করার নিয়ম

সর্বশেষ কথা


প্রফেশনাল ভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড কিভাবে করে তা দেখিয়েছি এই পোস্টে। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাতে পারেন। আর এই পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। #6155
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url