এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট পেলে পাস?

এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট পেলে পাস?


১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩৩ নম্বর (১ পয়েন্ট) পেলে এসএসসি পরীক্ষায় পাস বলে বিবেচিত হবে।

যেসব সাবজেক্টে ব্যবহারিক রয়েছে, সেসব সাবজেক্টে সৃজনশীলে ৫০ নম্বরের মধ্যে ১৬.৬৭ নম্বর পেতে হবে পাস করার জন্য।

নৈর্ব্যক্তিক (MCQ)-এ ২৫ নম্বরের মধ্যে পাস করার জন্য ন্যূনতম ৮.৩৩ নম্বর পেতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় ২৫ নম্বরের মধ্যে ৮.৩৩ নম্বর পেতে হবে।

যেসব সাবজেক্টে ব্যবহারিক নেই (বাংলা, গণিত, অর্থনীতি, হিসাববিজ্ঞান ইত্যাদি), সেসব সাবজেক্টে সৃজনশীলে ৭০ নম্বরের মধ্যে ন্যূনতম ২৩.৩৩ নম্বর পেতে হবে পাস করতে। আর নৈর্ব্যক্তিকে পেতে হবে ৩০ এর মধ্যে ১০ নম্বর।

আইসিটি নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষায় ২৫ নম্বরের মধ্যে ৮.৩৩ নম্বর পেতে হবে পাস করার জন্য। এবং ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র—এই দুটি বিষয় মিলিয়ে ২০০ নম্বরের মধ্যে ৬৬ নম্বর পেলেই পাস।

নিচের তালিকায় এসএসসি রেজাল্টের গ্রেড পয়েন্ট বের করার পদ্ধতি বা এর হিসাব দেখানো হলো;

নম্বর গ্রেড জিপিএ
৮০-১০০ A+ ৫.০০
৭০-৭৯ A
৪.০০
৬০-৬৯ A-
৩.৫০
৫০-৫৯ B
৩.০০
৪০-৪৯ C
২.০০
৩৩-৩৯ D
১.০০
০-৩২ F
০.০০

উপরে আমরা আপনাদের যে তালিকাটি দেখিয়েছি সেটি দেখে আপনারা নিজেরাই আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বিশ্লেষণ করতে পারবেন। কোথাও যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url