মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল শুরু হবে যেদিন

মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল শুরু হবে যেদিন

২০২৬ সালে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে। তবে এখনো মেডিকেল শুরুর চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

এরই মধ্যে নির্ধারিত মেডিকেল সেন্টারগুলো তাদের চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে। অর্থাৎ, মেডিকেল সেন্টারগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে মেডিকেল শুরু করার জন্য। এখন প্রক্রিয়াগত কাজগুলো শেষ হলেই আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল শুরু হবে।


সকল প্রক্রিয়া শেষ হওয়ার পর অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো কলিং ভিসার মেডিকেলের জন্য স্লিপ ইস্যু করতে পারবে।

বর্তমান পরিস্থিতিতে আশা করা যায়, আগস্টের দ্বিতীয় সপ্তাহে বা আগস্টের মাঝামাঝি সময়ে সকল প্রক্রিয়া সম্পন্ন হবে এবং মালয়েশিয়ার মেডিকেল কার্যক্রম শুরু হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শেষ সপ্তাহে কলিং ভিসার মাধ্যমে প্রথম ব্যাচ মালয়েশিয়া যাবে। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মুখপাত্র মাহদী আমিন।

প্রথম দিকে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে মালয়েশিয়ার ভিসা প্রসেস করা হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url
আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন