আজ শুরু হয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন
আজ ১ আগস্ট ২০২৬ (শনিবার) শুরু হয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন।
৩০ জুলাই ২০২৬ তারিখে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ পাবলিশ করা হয়। ওই নোটিশে বলা হয়েছে ১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী নিগৃহীত ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬ তাই যারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, স্বামী নিগৃহীত ভাতা বা শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করতে চান তারা ১ আগস্ট থেকে মোট ৩১ দিন সময় পাবেন আবেদন করার জন্য (৩১ আগস্ট পর্যন্ত)।
বয়স্ক ভাতার জন্য আবেদনের ক্ষেত্রে পুরুষের হলে বয়স হতে হবে কমপক্ষে ৬৫ বছর এবং নারী হলে বয়স হতে হবে কমপক্ষে ৬২ বছর। বর্তমানে মাসিক ৭০০ টাকা করে বয়স্ক ভাতা দেওয়া হয়। আর ৯০ বছরের ঊর্ধ্বে বয়স হলে বয়স্ক ভাতার পরিমাণ ১,০০০ টাকা।
বর্তমানে বিধবা ভাতা দেওয়া হয় মাসিক ৬৫০ টাকা যা পূর্বে ছিল ৫৫০ টাকা। তারপর ২০২৫-২৬ অর্থ বছরে ১০০ টাকা বৃদ্ধি করে বিধবা ভাতার পরিমাণ করা হয় ৬৫০ টাকা (মাসিক)। আর প্রতিবন্ধী ভাতা মাসিক ৯০০ টাকা, যা নতুন প্রস্তাবিত বাজেটে ১,০০০ টাকা করা হয়েছে।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির অনলাইন আবেদন করতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি সহ ইত্যাদি কাগজপত্র লাগে।
উপরে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভাতা প্রাপ্তির আবেদন করা যাবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ যেকোনো ভাতা প্রাপ্তির আবেদন কিভাবে করবেন তা ধাপে ধাপে দেখানো হয়েছে নিচে যুক্ত করা ভিডিওতে।
আপনাদের যদি বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী ভাতা সম্পর্কে অন্য কোন প্রশ্ন থাকে বা কোন কিছু জানার থাকে তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাতে পারেন।
