সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালে অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করা এখন খুবই সহজ। আপনি ঘরে বসেই পাসপোর্ট নম্বর এবং ভিসা অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে কয়েক মিনিটের মধ্যে আপনার Saudi Visa Status দেখতে পারবেন।
নিচে সৌদি আরব ভিসা চেক করার সম্পূর্ণ নিয়ম ধাপে ধাপে দেওয়া হলো।
সৌদি আরব ভিসা চেক করার নিয়ম ২০২৬
অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করতে প্রথমে নিচে দেওয়া দুটি ওয়েবসাইটের যেকোনো একটিতে প্রবেশ করুন।
এরপর একটু নিচে স্ক্রল করে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
- Inquiry Type থেকে Visa Application Number নির্বাচন করুন।
- প্রথম বক্সে আপনার Visa Application Number লিখুন।
- দ্বিতীয় বক্সে Passport Number লিখুন।
- এরপর প্রদর্শিত Captcha Code সঠিকভাবে পূরণ করুন।
- সবশেষে Search বাটনে ক্লিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সৌদি আরবের ভিসার বর্তমান স্ট্যাটাস (Saudi Visa Status) স্ক্রিনে দেখতে পারবেন।
ভিসা ইস্যু হলে কী দেখাবে?
যদি আপনার সৌদি ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু হয়ে থাকে এবং ভিসাটি বৈধ হয়, তাহলে ফলাফলে সাধারণত নিচের মতো লেখা দেখতে পাবেন—
Visa has been issued, No. 612XXXXXX
এই লেখাটি দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে, আপনার সৌদি ভিসা সফলভাবে ইস্যু হয়েছে। এছাড়াও, নিচে এসে আরো বিস্তারিত জানতে পারবেন।
ওয়েবসাইটে আরবি ভাষা দেখালে কী করবেন?
যদি ওয়েবসাইটে প্রবেশ করার পর সব লেখা আরবি ভাষায় দেখা যায়, তাহলে উপরের ডান পাশে থাকা মেনুতে ক্লিক করে English অপশনে ক্লিক করুন। এরপর পুরো ওয়েবসাইট ইংরেজি ভাষায় দেখা যাবে।
শেষ কথা
উপরের নিয়ম অনুসরণ করে খুব সহজেই সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। ভিসার তথ্য দেখার সময় অবশ্যই সঠিক অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসপোর্ট নম্বর ব্যবহার করবেন। তথ্য সঠিক হলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ভিসার সর্বশেষ স্ট্যাটাস দেখতে পারবেন। #E66




