মোবাইলে বাংলা কিবোর্ড সেট করুন
কিভাবে মোবাইলে বাংলা কিবোর্ড সেট করবেন তা দেখিয়াছি এই আর্টিকেল। তাই আপনারা যারা মোবাইলে বাংলা কিবোর্ড ব্যবহার করতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
বাংলা কিবোর্ড কিভাবে সেট করব?
মোবাইলে বাংলা কিবোর্ড সেট করার জন্য প্রথমে বাংলা কিবোর্ড অ্যাপ লাগবে। বাংলা কিবোর্ড অ্যাপ নিচে দেওয়া Get it বাটন থেকে পেয়ে যাবেন। নিচের বাটনে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে, তারপর প্লে স্টোর থেকে কীবোর্ড অ্যাপ ইন্সটল করে নেবেন।
তারপর অ্যাপ ওপেন করে 'পরবর্তী ধাপ'–এর উপর ক্লিক করবেন।
এরপর 'কীবোর্ড সুইচ করুন'–এর উপর ক্লিক করে 'Ridmik Keyboard' কিবোর্ড সিলেক্ট করবেন।
তারপর 'পরের ধাপে যান' এখানে ক্লিক করুন এবং এরপর 'সেটিংস ঠিকঠাক করুন' এখানে ক্লিক করতে হবে।
এরপর প্রিভিউ সেকশন দেখাবে এখান থেকে পরপর ৩ বার 'পরের ধাপে যান' এখানে ক্লিক করবেন এবং তারপর নোটিফিকেশন পারমিশন দেবেন।
তারপর 'শেষ করুন' এখানে ক্লিক করলেই আপনার মোবাইলে বাংলা কিবোর্ড সেট হয়ে যাবে।
আর বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা কিবোর্ডে সুইচ করার জন্য স্পেস বাটন চেপে ডানে বামে সোয়াইপ (Swipe) করতে হবে।
সর্বশেষ কথা
সবচেয়ে সহজ উপায়ে মোবাইলে বাংলা কিবোর্ড সেট করার নিয়ম দেখিয়েছি এই আর্টিকেলে। কিন্তু আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আপনার সমস্যার কথা লিখে জানাতে পারেন। আর ভালো লাগলে এই পোস্টটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। #B66






