সৌদি আরবের আকামা জরিমানা চেক করার নিয়ম 2026
২০২৬ সালের নতুন নিয়মে কিভাবে সৌদি আরবের আকামা জরিমানা চেক করবেন তা দেখাবো এই আর্টিকেলে। তাই আকামা জরিমানা চেক করার নিয়ম জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
আকামা জরিমানা চেক 2026
২০২৬ সালের নতুন নিয়মে সৌদি আকামা জরিমানা চেক করার জন্য প্রথমে নিচের ওয়েবসাইটে যেতে হবে।
তারপর "Individuals" –এ টাচ করে নিচের বক্সে ইকামা নাম্বার লিখুন। এরপর নিচের বাম দিকের বক্স থেকে জন্ম তারিখ, মাস, বছর সিলেক্ট করে "inquiry" বাটনে ক্লিক করতে হবে।
এরপর মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। মোবাইলে প্রাপ্ত ৪ ডিজিটের ওটিপি কোড লিখে "to be sure" বাটনে ক্লিক করলেই ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে।
এবার আকামা জরিমানা স্ট্যাটাস দেখতে পারবেন। My violations এর নিচে থেকে আপনার নামে কতগুলো জরিমানা রয়েছে তা জানতে পারবেন।
Traffic এর নিচে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে কতগুলো জরিমানা হয়েছে তা জানতে পারবেন, আর General এর নিচ থেকে কতগুলো সাধারণ জরিমানা আছে তা জানতে পারবেন। এবং তার নিচ থেকে সৌদি মুদ্রায় মোট কত টাকা জরিমানা করা হয়েছে তা দেখতে পারবেন।
আর একক জরিমানা স্ট্যাটাসের বিস্তারিত জানতে "details" এর নিচের চোখের আইকনে ক্লিক করতে হবে।
এছাড়াও, আপনি যদি জরিমানা পরিশোধ করতে চান তাহলে "Type of violation" এর ডান পাশের বক্সে টিক মার্ক করে অথবা একক ভাবে টিক মার্ক করে "Pay now" বাটনে ক্লিক করে পেমেন্ট করতে পারবেন।
সর্বশেষ কথা
২০২৬ সালের নতুন নিয়মে কিভাবে সৌদি আরবের আকামা জরিমানা চেক করতে হয় তা ধাপে ধাপে সহজ ভাবে দেখিয়েছি এই আর্টিকেল। যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ। #8664 #৮৬৬৪




