ফোন বৈধ নাকি অবৈধ চেক করুন

ফোন বৈধ নাকি অবৈধ চেক করুন

ফোন বৈধ না অবৈধ কিভাবে চেক করবেন তা দেখাবো এই আর্টিকেলে। তাই আপনারা যারা ফোনের নিবন্ধন চেক করার নিয়ম সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।


ফোন নিবন্ধন চেক করার নিয়ম


বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অনুমতিত নিয়মে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ সেটি চেক করার জন্য প্রথমে নিচে দেওয়া NEIR–এর ওয়েবপেজে যেতে হবে।


তারপর ফাঁকা বক্সে আপনার মোবাইলের ১৪ ডিজিটের IMEI নাম্বার লিখতে হবে। এরপর 'Check' এর উপর ক্লিক করতে হবে। আর IMEI নাম্বার দেখার জন্য মোবাইলের ডায়ালপ্যাড থেকে *#06# এই কোডটি ডায়াল করতে হবে।

ফোন নিবন্ধন চেক করার নিয়ম

তারপর নিচের ছবির মত করে আপনার ফোনটি বৈধ (অফিসিয়াল) নাকি অবৈধ (আনঅফিসিয়াল) তার স্ট্যাটাস দেখতে পারবেন। আমাদের ফোনটি অফিসিয়াল (বৈধ) সেজন্য আমরা "IMEI নম্বর ***** NEIR সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে" এমন লেখা দেখতে পারছি।

ফোন নিবন্ধন চেক করার নিয়ম


সর্বশেষ কথা


নতুন নিয়মে অনলাইনে ফোন নিবন্ধন চেক করার উপায় দেখিয়েছি এই আর্টিকালে। আপনারা খুব সহজেই আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করে ফোন বৈধ নাকি অবৈধ সেটি চেক করতে পারবেন।

আর হ্যাঁ, এখানে বৈধ বলতে অফিসিয়াল ফোনকে বোঝানো হয়েছে এবং অবৈধ ফোন বলতে আনঅফিসিয়াল ফোনকে বোঝানো হয়েছে।

বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে; যে সকল ফোন সরকারের ভ্যাট-ট্যাক্স ছাড়া বিক্রি হয় বা আনঅফিশিয়ালি বিক্রি হয় সেগুলোকেই অবৈধ ফোন বলে। #1266
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url