HSC বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম 2026

HSC বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম 2026

২০২৬ সালের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ (পুনঃনিরীক্ষণ) আবেদন করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে এই আর্টিকেলে। তাই আপনারা যারা এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণ আবেদন কিভাবে করে তা সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।


এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম


২০২৬ সালের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ (পুনঃনিরীক্ষণ) আবেদন করার জন্য প্রথমে নিচে লিংক করা ওয়েবসাইটে যেতে হবে।
তারপর আপনার বোর্ডের নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই তথ্যগুলো প্রদান করতে হবে। এরপর সিকিউরিটি ক্যাপচা পূরণ করে 'জমা দিন' বাটনে ক্লিক করতে হবে।

তারপর আপনি যে যে সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ (পুনঃনিরীক্ষণ) আবেদন করতে চান সেই সেই সাবজেক্টের নিচে থাকা 'নির্বাচন করুন' বাটনে ক্লিক করতে হবে। এক বা একাধিক সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যাবে।

এরপর আপনার মোবাইল নাম্বার লিখতে হবে। আর অবশ্যই মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। ফলাফল প্রকাশের পর আপনার মোবাইল নাম্বারে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এরপর আপনাকে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ (পুনঃনিরীক্ষণ) এর আবেদন ফি জমা দিতে হবে। প্রতি সাবজেক্টের জন্য ১৫০ টাকা আবেদন ফি দিতে হবে। বিকাশ, নগদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন ফি জমা দেওয়া যাবে।

আবেদন ফি জমা দেওয়ার পর আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদন গ্রহণ করা হবে।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু?


এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ (পুনঃনিরীক্ষণ) এর আবেদন করা যাবে ১ নভেম্বর ২০২৬ থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। অর্থাৎ, বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরুর তারিখ ১ নভেম্বর এবং বোর্ড চ্যালেঞ্জের আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর।

উপসংহার


২০২৬ সালের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে। যারা এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ (পুনঃনিরীক্ষণ) আবেদন করতে ইচ্ছুক আশা করি তাদের জন্য এই আর্টিকেলটি উপকারে আসবে।
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url