এনআইডি কার্ড বের করবেন যেভাবে
অনলাইনে এনআইডি কার্ড বের করার নিয়ম দেখানো হয়েছে এই আর্টিকেলে। তাই আপনারা যারা অনলাইনে এনআইডি কার্ড বের করে কিভাবে সেটি সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
আরো পড়ুন: অনলাইনে এনআইডি সংশোধন করুন
এনআইডি কার্ড বের করার নিয়ম
অনলাইনে এনআইডি কার্ড বের করার জন্য প্রথমে নির্বাচন কমিশনের অনলাইন সার্ভিসেস পোর্টালে যেতে হবে। নিচে নির্বাচন কমিশনের সার্ভিস পোর্টালের লিংক দেওয়া হয়েছে।
অনলাইন পোর্টালে প্রবেশের পর প্রথম বক্সে এনআইডি নাম্বার অথবা ফরম নাম্বার লিখতে হবে। এরপর জন্ম তারিখ, মাস, বছর লিখবেন। তারপর প্রদর্শিত ক্যাপচা কোডটি লিখে সাবমিট–এর উপর ক্লিক করবেন।
তারপর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন। এরপর "পরবর্তী" বাটনে ক্লিক করবেন।
তারপর আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য ওটিপি পাঠান–এর ওপর ক্লিক করবেন।
তারপর এসএমএসের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারে ৬ ডিজিটের একটা ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোডটি লিখে "পরবর্তী" বাটনের উপর ক্লিক করে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে।
এরপর গুগল প্লে স্টোর থেকে "NID Wallet" নামক অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর "TAP TO OPEN NID WALLET" এর উপর ক্লিক করে আপনার ফেইস ভেরিফিকেশন করতে হবে।
ফেইস ভেরিফিকেশন শেষে ওয়েবসাইটে ব্যাক এসে এড়িয়ে যান–এর উপর ক্লিক করতে হবে।
তারপর নিচে স্ক্রল করে ডাউনলোড–এর উপর ক্লিক করে এনআইডি কার্ডের অনলাইন পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন।
আরো পড়ুন: স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করুন
উপসংহার
অনলাইনে এনআইডি কার্ড বের করার নিয়ম দেখানো হয়েছে এই আর্টিকেলে। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট করে সে ব্যাপারে আমাদেরকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ। #2788
আরো পড়ুন: জন্ম নিবন্ধন চেক করার নিয়ম








