কাতার ঈদুল আজহা কবে ২০২৬ | কাতার ঈদের নামাজ কয়টায় 2026

কাতার ঈদুল আজহা কবে ২০২৬ | কাতার ঈদের নামাজ কয়টায় 2026
মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব হলো: ঈদুল আজহা। প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের ১০ জিলহজ তারিখে ঈদুল আজহা পালিত হয়। কাতারে বসবাসরত বাংলাদেশিদের অনেকে জানতে চান—কাতারে ঈদুল আজহা কত তারিখে এবং কখন ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সুতরাং, উক্ত বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানাতে এই পোস্টটি লিখছি।

কাতার ঈদুল আজহা কবে ২০২৬

২০২৬ সালে কাতারে ঈদুল আজহা পালিত হতে পারে ২৭ মে বুধবার। চাঁদ দেখা গেলে ১৯ মে হতে পারে জিলহজ মাসের প্রথম দিন। সেই হিসেবে ১০ জিলহজ পড়বে ২৭ মে, যেদিন ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভবনা রয়েছে।

তবে, ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করে চাঁদ দেখার ওপর। কাতারের চাঁদ দেখা কমিটি ১৮ মে তারিখে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।

কাতার ঈদের নামাজ কয়টায় 2026

প্রতিবছর কাতারে ঈদুল আজহার নামাজ ফজরের পরপরই অনুষ্ঠিত হয়। সাধারণত সকাল ৫:১৫ থেকে ৫:৪৫-এর মধ্যে ঈদের জামাত শুরু হয়। ২০২৬ সালেও ঈদের নামাজ একই সময়সূচিতে অনুষ্ঠিত হতে পারে।

তবে, স্থানভেদে সময় কিছুটা ভিন্ন হতে পারে। নামাজের সঠিক সময় জানতে স্থানীয় মসজিদ কিংবা ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণার দিকে নজর রাখতে হবে।

উপসংহার

২০২৬ সালে কাতারে ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঈদের নামাজ হবে সকাল সাড়ে পাঁচটার আগেপরে। তবে, ঈদের সঠিক দিন ও নামাজের সময় চাঁদ দেখা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার উপর নির্ভরশীল।
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন