ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট (ফলাফল) দেখার নিয়ম ২০২৬

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট (ফলাফল) দেখার নিয়ম ২০২৬
২০২৬ সালে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট (ফলাফল) দেখার নিয়ম দেখানো হবে আজকের এই আর্টিকেলে। তাই আপনারা যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট (ফলাফল) কিভাবে চেক করতে হয় তা জানতে চান, তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম ২০২৬

২০২৬ সালে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ফলাফল চেক করার জন্য প্রথমে https://bsp.brta.gov.bd/dctbResult এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম ২০২৬

এখন পরীক্ষার ধরন থেকে ‘Learner Exam’ সিলেক্ট করুন। তারপর শাখা থেকে আপনার জেলার নাম সিলেক্ট করুন। এরপর পরীক্ষার স্থান সিলেক্ট করুন। তারপর আপনার পরীক্ষার তারিখ নির্বাচন করে একদম নিচের বক্সে ক্যাপচা কোড লিখে ‘দেখুন’ বাটনের উপর ক্লিক করতে হবে।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম ২০২৬

এখন নিচের তালিকায় আপনারা যেই তারিখে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছিলেন, সেই তারিখের সকল পরীক্ষার্থীর রেজাল্ট দেখতে পারবেন। এখানে পরীক্ষার্থীর নাম, লার্নার নাম্বার, পরীক্ষার্থীর বাবার নাম, লাইসেন্সের ধরন (হেভি/লাইট) এবং সবশেষে পরীক্ষার স্ট্যাটাস দেখা যাবে।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম ২০২৬

যদি তালিকা থেকে আপনাদের নাম খুঁজে বের করতে সমস্যা হয়, তাহলে সরাসরি সার্চ অপশনে আপনার নাম, বাবার নাম অথবা লার্নার নাম্বার লিখে সার্চ করতে পারেন।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম ২০২৬

এখানে Result লেখার নিচে যদি ‘PASS’ লেখা দেখতে পান, তাহলে বুঝবেন আপনারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করেছেন। লাল রঙের ‘FAIL’ লেখা দেখলে বুঝবেন আপনারা পরীক্ষায় ফেল করেছেন। আর যারা পরীক্ষায় অনুপস্থিত ছিলেন তারা ‘ABSENT’ লেখা দেখতে পারবেন।

সর্বশেষ কথা

২০২৬ সালে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট (ফলাফল) দেখার বা চেক করার নিয়ম দেখিয়েছি আজকের এই আর্টিকেলে। আশা করি আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। আর্টিকেলটি উপকারী মনে হলে এটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ। #8667
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন