কাতার এগ্রিমেন্ট (কন্টাক্ট) পেপার চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালে কাতারের এগ্রিমেন্ট বা কন্টাক্ট পেপার চেক করার নিয়ম ধাপে ধাপে সহজ ভাবে দেখানো হয়েছে আজকের এই আর্টিকেলে। সুতরাং, আপনারা যারা কাতারের এগ্রিমেন্ট (কন্টাক্ট) পেপার চেক করার উপায় জানতে চান তার সম্পূর্ণ আর্টিকেলটি দেখতে থাকুন।
আরো পড়ুন: কাতার এয়ারওয়েজ টিকেট চেক 2026
কাতারের এগ্রিমেন্ট (কন্টাক্ট) পেপার চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালে অনলাইনে কাতারের এগ্রিমেন্ট (কনট্রাক্ট) পেপার চেক করতে প্রথমে Qatar Employment Contract Portal ওয়েবসাইটে প্রবেশ করুন।
ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথম ঘরে আপনার QID অথবা Visa Number লিখুন। এরপর পরবর্তী ঘরে আপনার মোবাইল নম্বর প্রদান করে ‘Login’ বাটনে ক্লিক করুন।
লগইন করার জন্য মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এজন্য আপনার মোবাইলে প্রাপ্ত OTP (One-Time Password) নির্ধারিত ঘরে লিখে আবার ‘Login’ অপশনে ক্লিক করুন।
সফলভাবে লগইন করার পর আপনি আপনার কাতারের এগ্রিমেন্ট (কনট্রাক্ট) পেপার স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে প্রতিষ্ঠানের নাম (Company Name), Establishment ID, Contract Date সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শিত হবে।
এছাড়া ‘Actions’ অপশনের নিচে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করে কাতারের এগ্রিমেন্ট পেপার PDF আকারে ডাউনলোড করতে পারবেন। আর চোখের (View) আইকনে ক্লিক করলে অনলাইনে সম্পূর্ণ কাতার কনট্রাক্ট পেপার দেখতে পারবেন।
আরো পড়ুন: কাতার আইডি চেক করার নিয়ম 2026
পরিশেষে কিছু কথা
২০২৬ সালে কাতার এগ্রিমেন্ট (কন্টাক্ট) পেপার চেক করার নিয়ম দেখানো হয়েছে আজকের এই আর্টিকেলে। যদি আর্টিকেলটি আপনাদের ভালো লাগে তবে এটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যে কোন গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।



