দারাজ মিষ্টি বক্স কিভাবে অর্ডার করবো 2026
২০২৬ সালে দারাজ মিষ্টি বক্স (Daraz Mystery Box) কিভাবে অর্ডার করবেন সে ব্যাপারে আজকের আর্টিকেলে দেখানো হবে। তাই আপনারা যারা দারাজ থেকে কিভাবে মিষ্টি বক্স কিনবেন তা ধাপে ধাপে সহজ ভাবে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি দেখতে থাকুন।
দারাজ মিষ্টি বক্স কিভাবে অর্ডার করবো 2026
দারাজ মিষ্টি বক্স অর্ডার করার পূর্বে প্রথমে জেনে রাখা প্রয়োজন যে; দারাজ মিষ্টি বক্স ১১/১১ ক্যাম্পেইন সহ স্পেশাল অফারের সময় দেওয়া হয়। আর ২০২৬ সালে দারাজ থেকে মিষ্টি বক্স অর্ডার করার জন্য বা কেনার জন্য দারাজের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং দারাজ অ্যাপ নোটিফিকেশনের উপর খেয়াল রাখতে হবে।
আর যদি কোন কারণে নোটিফিকেশন না আসে সেক্ষেত্রে আপনারা দারাজ অ্যাপের মধ্যেও মিষ্টি বক্সের ব্যানারে ক্লিক করে Daraz Mystery Box অর্ডার করতে পারবেন। তবে, অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে অর্ডার কমপ্লিট করতে হবে।
আচ্ছা চলুন এখন বলি কিভাবে দারাজ মিষ্টি বক্স অর্ডার করবেন তা সম্পর্কে। ফেসবুক, অ্যাপ নোটিফিকেশন বা অ্যাপের হোম পেইজ থেকে মিষ্টি বক্স পেইজে যাওয়ার পর খুব দ্রুত 'Shop now' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর 'Buy Now' লেখার উপরে ক্লিক করতে হবে।
এবার 'Place Order' বাটনে ক্লিক করতে হবে। তারপর পেমেন্ট পেইজে নিয়ে যাবে। আমরা যেহেতু দারাজের কালেকশন পয়েন্ট থেকে ডেলিভারি নিবো সেজন্য আমাদেরকে এডভান্স পেমেন্ট করতে হবে। কিন্তু আপনার যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে 'Cash On Delivery' তে অর্ডার করতে পারবেন।
যাই হোক আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সেজন্য পূর্বে দারাজে পেমেন্ট করা সংরক্ষিত বিকাশ একাউন্ট সিলেক্ট করে পেমেন্ট কনফার্ম করছি। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের অর্ডারটি 'Order Placed' দেখাচ্ছে এবং এস্টিমেটেড ডেলিভারি ডেট দেখাচ্ছে।
আপনাদের জন্য আমাদের পরামর্শ থাকবে যে; আপনারা কোন প্রকার এডভান্স পেমেন্ট না করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিবেন। কিন্তু পিক আপ পয়েন্ট থেকে ডেলিভারি নিতে হলে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাবেন না এবং এডভান্স পেমেন্ট করতে হবে।
আর হ্যাঁ – কিছু কিছু ক্ষেত্রে আপনারা 'Sorry! This product is no longer available now' এই লেখাটি দেখতে পারবেন। এই লেখাটি দেখতে পারা মানে আপনারা যে মিষ্টি বক্সটি ওপেন করেছেন সেটি আর স্টকে নেই ভাই স্টক আউট হয়ে গেছে। যখন এই লেখাটি দেখবেন তখন অন্য আরেকটি মিষ্টি বক্স ওপেন করবেন।
এভাবে একের পর এক চেক করতে থাকবেন। যেটি দেখবেন স্টকে আছে বা নিচে 'Buy Now' লেখা শো করছে সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলবেন। কারণ, মিষ্টি বক্স খুব অল্প সময়ের জন্য স্টক হয় এবং খুব দ্রুত সময়ে স্টক আউট হয়ে যায়।
আরো পড়ুন: দারাজ একাউন্ট ডিলিট করার নিয়ম 2026
সর্বশেষ কথা
২০২৬ সালে দারাজ মিষ্টি বক্স অর্ডার করার বা কেনার নিয়ম দেখানো হয়েছে আজকের এই আর্টিকেলে। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে কমেন্টের মাধ্যমে সে ব্যাপারে আমাদেরকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন।






