দারাজ অ্যাপ থেকে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার নিয়ম ২০২৬
২০২৬ সালে দারাজ অ্যাপ থেকে খুব সহজে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার নিয়ম দেখাবো আজকের পোস্টে। তাই আপনারা যারা দারাজের এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম আয় করার উপায় 2026 সম্পর্কে জানতে চান তারা পোস্টটি পড়তে থাকুন।
আরো পড়ুন: দারাজ মিষ্টি বক্স অর্ডার করার নিয়ম 2026
দারাজ অ্যাপ থেকে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার উপায় ২০২৬
২০২৬ সালে দারাজ অ্যাপ থেকে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম (অর্থ উপার্জন) করার জন্য জন্য প্রথমে দারাজ অ্যাপটি ওপেন করে নিতে হবে। তারপর 'Account' এর উপর ট্যাপ করে 'My Affiliates' অপশনে ক্লিক করতে হবে।
তারপর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার নাম লিখতে হবে। তারপর মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস লিখে 'Email Verification Code' এর ডান দিকে লেখা 'Send' এর উপরে ট্যাপ করে ইমেইল আসা কোড লিখে ইমেইল ভেরিফাই করে নিতে হবে। তারপর 'Join Us Now!' এই লেখার উপর ক্লিক করে দারাজ এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে জয়েন হতে হবে।
এখন আপনাদের সামনে দারাজ এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামের ড্যাশবোর্ড ওপেন হবে। যেমন এখন আমরা যে প্রোডাক্টটি ওপেন করেছি সেটি সেল করলে আমরা প্রোডাক্টের মোট দামের ১০% কমিশন পাবো। প্রোডাক্টটির মূল্য ২৭৪ টাকা সেই হিসেবে আমরা ১০ শতাংশ কমিশন পেলে প্রোডাক্টটি সেল করলে আমাদের ইনকাম হবে ২৭ টাকা ৪০ পয়সা।
প্রোডাক্টটির অ্যাফিলিয়েট লিংক পেতে 'Earn 27.4' এখানে ক্লিক করতে হবে। তারপর Get Link এর ডানদিকে থাকা 'Copy' লেখার উপরে ট্যাপ করলেই প্রোডাক্টটির অ্যাফিলিয়েট লিংক কপি হয়ে যাবে। এছাড়াও, আপনারা চাইলে Choose Images এর ডানদিকের 'Save' লেখায় ক্লিক করে প্রোডাক্টের ছবি ডাউনলোড করতে পারবেন।
আর 'Customize Image' অপশন থেকে আপনারা নিজেদের মত করে প্রোডাক্টের কাস্টমাইজ ছবি তৈরি করতে পারবেন। এবং 'One Step To Share' অপশন থেকে সরাসরি আপনার অ্যাফিলিয়েট লিংকটি ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।
আর অ্যাফিলিয়েট একাউন্ট সেটাপ এবং পেমেন্ট মেথড অ্যাড করার জন্য অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড থেকে 'My Account' অপশনে ক্লিক করুন। তারপর সেটিংস আইকনে ট্যাপ করুন। তারপর 'Account information' এ ক্লিক করতে হবে।
এখন 'General info' থেকে আপনার নামের প্রথম অংশ, শেষের অংশ, এনআইডি নাম্বার, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল এড্রেস লিখুন। তারপর ইমেইল অ্যাড্রেসটা ভেরিফাই করে নিন। তারপর আপনি যেখানে দারাজ এফিলিয়েট লিংক প্রমোট করতে চান সেখানকার লিংক 'Account URL' অপশন থেকে যুক্ত করে নিন।
যেমন আপনারা যদি কোন ফেসবুক পেইজে অ্যাফিলিয়েট লিংক গুলো প্রমোট করতে চান এক্ষেত্রে আপনি সেই ফেসবুক পেইজের লিংক 'Account URL' অপশনে যুক্ত করে নিবেন। যাই হোক সমস্ত ইনফরমেশন ফিলাপ করার পর নিচের 'Save' বাটনে ক্লিক করে তথ্যগুলো সেভ করতে হবে।
তারপর উপরের স্ক্রিনশট দেখে আপনাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ, নগদ, রকেট একাউন্ট পেমেন্ট মেথড হিসাবে যুক্ত করে নিতে হবে। আর এখানে 'CNIC/Registration Number' বলতে এনআইডি কার্ডের নাম্বারকে বোঝানো হয়েছে।
আপনারা যদি বিকাশ, নগদ, রকেট পেমেন্ট হিসেবে এড করতে চান সেক্ষেত্রে অবশ্যই 'Bank Account Type' থেকে 'E-Wallet' সিলেক্ট করে নিতে হবে। কিন্তু যদি ব্যাংক একাউন্ট এড করতে চান পেমেন্ট মেথড হিসাবে সেক্ষেত্রে 'Bank Account' সিলেক্ট করতে হবে।
আর 'Bank Name' অপশনে আপনি যে মাধ্যমে টাকা নিতে চান তার নাম লিখতে হবে যেমন; bKash, Nagad, Rocket এভাবে। Account Title বক্সে যার নামে অ্যাকাউন্ট তার নাম লিখতে হবে এবং Bank Account Number বক্সে বিকাশ নাম্বার লিখতে হবে যদি বিকাশে পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে। তারপর নিচের 'Save' বাটনে ক্লিক করতে হবে।
তারপর সবশেষে Tax Info অপশনে ট্যাপ করে 'VAT/GST Applicable?' অপশনে 'No' সিলেক্ট করে 'Save' বাটনে ক্লিক করতে হবে। এবং তারপর সাবমিট করার জন্য 'Submit' বাটনে ক্লিক করতে হবে। আর মনে রাখবেন; আপনার ইনফরমেশন গুলো তখনই রিভিউ করা হবে যখন আপনার অ্যাফিলিয়েট একাউন্টে সর্বনিম্ন ১০০ টাকা ইনকাম হবে।
আরো পড়ুন: দারাজ একাউন্ট ডিলিট করার নিয়ম 2026
সর্বশেষ কথা
২০২৬ সালের সম্পূর্ণ নতুন নিয়মে দারাজ অ্যাপ থেকে সহজ ভাবে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার উপায় দেখিয়েছি আজকের এই পোস্টে। আপনার যদি উপরে দেখানো সম্পূর্ণ প্রক্রিয়াটি অনুসরণ করার পরেও কোন ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে দারাজ হেল্পলাইন 16492 নাম্বারে কন্টাক্ট করতে পারেন। ধন্যবাদ।






