দুবাই পাসপোর্ট ব্লক চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালে খুব সহজেই আমিরাত আইডি নাম্বার ব্যবহার করে দুবাই ট্রাভেল ব্যান (Dubai Travel Ban UAE) চেক করা যায়। অনলাইনের মাধ্যমে মাত্র ২ মিনিটের মধ্যেই আপনার নামে UAE Travel Ban বা দুবাই পাসপোর্ট ব্লক আছে কিনা তা জানা যায়।
আজকের এই ব্লগে ধাপে ধাপে Dubai Travel Ban Check করার সম্পূর্ণ নিয়ম দেখানো হয়েছে। তাই যারা আমিরাত আইডি নাম্বার দিয়ে দুবাই পাসপোর্ট ব্লক চেক করার নিয়ম জানতে চান, তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
আরো পড়ুন: দুবাই লেবার কার্ড চেক করার নিয়ম 2026
দুবাই পাসপোর্ট ব্লক চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালের নতুন নিয়মে দুবাই পাসপোর্ট ব্লক চেক করতে প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে Dubai Police অ্যাপ ইন্সটল করে নিতে হবে। এরপর অ্যাপে সাইন ইন করতে হবে। আশা করি আপনারা সবাই সাইন ইন করতে পারবেন, তাই সেই অংশটি দেখানো হলো না।
এখন Dubai Police অ্যাপ ওপেন করে Services অপশনে ক্লিক করুন। এরপর Circulars and Travel Bans লিখে সার্চ করে 'Circulars and Travel Bans' অপশনে প্রবেশ করতে হবে।
এরপর নিচের Apply বাটনে ক্লিক করতে হবে। তারপর Main Information এর নিচের ফাঁকা বক্সে আমিরাত আইডি নাম্বার লিখে Submit বাটনে ক্লিক করুন। এরপর Proceed বাটনে চাপ দিন।
এখন আপনারা দুবাই পাসপোর্ট ব্লক বা UAE Travel Ban স্ট্যাটাস দেখতে পারবেন। আমাদের ক্ষেত্রে No Circulars issued for Emirates ID: XXXXXXXXXX দেখাচ্ছে। অর্থাৎ, কোন দুবাই ট্রাভেল ব্যান বা পাসপোর্ট ব্লক নেই। তবে আপনাদের ক্ষেত্রে যদি কোন সমস্যা বা ট্রাভেল ব্যান থাকে, তাহলে সেটি এখানেই দেখানো হবে।
আরো পড়ুন: দুবাই অফার লেটার চেক করার নিয়ম
শেষ কথা
আজকের এই আর্টিকেলে ২০২৬ সালের নতুন নিয়মে আমিরাত আইডি নাম্বারের মাধ্যমে দুবাই পাসপোর্ট ব্লক বা UAE Travel Ban চেক করার সম্পূর্ণ নিয়ম দেখানো হয়েছে।
আশা করি আর্টিকেলটি অনুসরণ করে খুব সহজেই আপনারা অনলাইনে ট্রাভেল ব্যান স্ট্যাটাস চেক করতে পারবেন।
আর্টিকেলটি উপকারী মনে হলে পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং যেকোনো প্রশ্ন বা মতামত জানাতে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।
আরো পড়ুন: আমিরাত আইডি চেক করার নিয়ম ২০২৬



