মালয়েশিয়া ব্লাক লিস্ট চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালের নতুন নিয়মে অনলাইনে মালয়েশিয়া ব্লাক লিস্ট চেক করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুতরাং, যারা মালয়েশিয়া ভিসা বা ইমিগ্রেশন সংক্রান্ত ব্লাকলিস্ট স্ট্যাটাস চেক করতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
আরো পড়ুন: মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 2026
মালয়েশিয়া ব্লাক লিস্ট চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালে যারা কোম্পানি থেকে পালিয়ে গেছেন এবং যারা অবৈধভাবে মালয়েশিয়ায় থাকার পরে পুলিশের হাতে ধরা পড়ে বাংলাদেশে চলে গিয়েছেন — এই দুই ধরনের মানুষের ক্ষেত্রে মালয়েশিয়া ব্ল্যাকলিস্ট চেক করার প্রয়োজন পড়ে।
বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনলাইনে মালয়েশিয়া ব্ল্যাকলিস্ট চেক করার কোনো সুযোগ রাখেনি। যারা কোম্পানি থেকে পালিয়ে গেছেন তাদের ক্ষেত্রে নিকটবর্তী ইমিগ্রেশন অফিসে গিয়ে পাসপোর্ট নাম্বার প্রদান করলে অফিস থেকে ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস চেক করে দেওয়া হয়।
এছাড়াও, ইমিগ্রেশন অফিসের নাম্বারে কল বা ইমেইল করেও আপনি মালয়েশিয়ার ব্ল্যাকলিস্টে আছেন কিনা তা জানতে পারবেন।
অনেকে আবার ভয় পান যে, ইমিগ্রেশন অফিসে গেলে তাদের আটক করা হবে কিনা। উত্তর হলো — না। ইমিগ্রেশন অফিস সাধারণত কাউকে আটকায় না, তারা শুধুমাত্র তথ্য ও সহায়তা প্রদান করে।
এবার আসি যারা মালয়েশিয়ায় অবৈধভাবে থাকার পরে ধরা পড়ে বাংলাদেশে চলে গিয়েছেন তারা কিভাবে ব্ল্যাকলিস্ট চেক করবেন সেই বিষয়ে। সাধারণত মালয়েশিয়া থেকে দেশে ফেরত আসার পরে চার ধরনের ব্ল্যাকলিস্ট বা সিল দেখা যায়। যথা;
- NTL = Not To Land
- BLI = Black List Immigration
- RAI = Refuse All Immigration
- SP = Special Pass
আপনাদের যাদের পাসপোর্টে RAI (Refuse All Immigration) সিল রয়েছে তারা সাধারণত আজীবনের জন্য মালয়েশিয়ায় ব্ল্যাকলিস্ট থাকেন। অর্থাৎ, ভবিষ্যতে আর মালয়েশিয়া যেতে পারবেন না।
কিন্তু যাদের পাসপোর্টে BLI (Black List Immigration) সিল রয়েছে তারা নির্দিষ্ট সময় পর পুনরায় কলিং ভিসা, স্টুডেন্ট ভিসা বা অন্য যেকোনো ভিসার মাধ্যমে মালয়েশিয়া যেতে পারবেন।
আর আপনাদের পাসপোর্টে যদি NTL (Not To Land) অথবা SP (Special Pass) সিল থাকে তাহলেও ভবিষ্যতে মালয়েশিয়া যেতে পারবেন। তবে এই ধরনের সিল লাগার পরে দ্বিতীয়বার ভিসা পেতে কিছু জটিলতা হতে পারে।
এছাড়াও, আরো একটি সিল রয়েছে যেটি কোম্পানি দেশে পাঠিয়ে দিলে পাসপোর্টে লাগানো হয়। সেটি হলো EXIT সিল। সাধারণত EXIT সিল লাগার পরে দেশে ফিরে আবার যেকোনো সময় মালয়েশিয়ার ভিসার জন্য আবেদন করা যায়।
সর্বশেষ কথা
২০২৬ সালে মালয়েশিয়া ব্ল্যাকলিস্ট চেক করার নিয়ম সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত তথ্য প্রদান করার চেষ্টা করেছি। আশা করি, মালয়েশিয়া ব্ল্যাক লিস্ট চেক করার উপায় সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন।
আর্টিকেলটি উপকারী মনে হলে মালয়েশিয়ায় থাকা আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন। এছাড়াও, যেকোনো মতামত বা প্রশ্ন জানাতে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।



