এসএমএস (SMS) এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখবেন যেভাবে!
২০২৬ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট এসএমএস (SMS) এর মাধ্যমে দেখতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে "SSC <বোর্ড নামের প্রথম ৩ ইংরেজি অক্ষর> <রোল নম্বর> 2026" লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে এসএসসির ফলাফল জানা যাবে।
- উদাহরণ: SSC DHA 112233 2026 ➜ 16222
আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার রেজাল্ট এসএমএসের মাধ্যমে দেখতে DAKHIL MAD <রোল নম্বর> 2026 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
- উদাহরণ: DAKHIL MAD 112233 2026 ➜ 16222
কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল)-এর রেজাল্ট দেখতে SSC TEC <রোল নম্বর> 2026 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
- উদাহরণ: SSC TEC 112233 2026 ➜ 16222
নিচে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য SMS এর ফরম্যাট টেবিলের মাধ্যমে দেখানো হলো;
| শিক্ষা বোর্ডের নাম | এসএমএস (SMS) ফরম্যাট |
| ঢাকা শিক্ষা বোর্ড | SSC DHA 112233 2026 |
| রাজশাহী বোর্ড | SSC RAJ 112233 2026 |
| কুমিল্লা শিক্ষা বোর্ড | SSC COM 112233 2026 |
| চট্টগ্রাম শিক্ষা বোর্ড | SSC CHI 112233 2026 |
| বরিশাল বোর্ড | SSC BAR 112233 2026 |
| সিলেট শিক্ষা বোর্ড | SSC SYL 112233 2026 |
| দিনাজপুর বোর্ড | SSC DIN 112233 2026 |
| যশোর শিক্ষা বোর্ড | SSC JES 112233 2026 |
| ময়মনসিংহ বোর্ড | SSC MYM 112233 2026 |
| মাদ্রাসা শিক্ষা বোর্ড | DAKHIL MAD 112233 2026 |
| কারিগরি বোর্ড | SSC TEC 112233 2026 |
আগস্টের ১০ তারিখ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। যেহেতু ফলাফল প্রকাশের দিন সার্ভারে অতিরিক্ত চাপের কারণে অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায়, তাই SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জানা গুরুত্বপূর্ণ। তবে এসএমএসের মাধ্যমে মার্কশিটসহ এসএসসি রেজাল্ট দেখা যায় না।
আপনি যদি মার্কশিটসহ এসএসসি রেজাল্ট দেখতে চান, তাহলে এডুকেশন বোর্ড রেজাল্ট ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে হবে। যদি না জানেন কীভাবে এডুকেশন বোর্ড রেজাল্টের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে হয়, তাহলে "এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৬" লেখাটি পড়তে পারেন।
আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা এসএসসি রেজাল্ট সম্পর্কিত অন্য কোনো বিষয়ে জানার থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সকল এসএসসি পরীক্ষার্থীর জন্য অগ্রিম দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
