গাড়ির স্মার্ট কার্ড চেক করার নিয়ম
গাড়ির স্মার্ট কার্ড চেক করার নতুন নিয়ম দেখানো হয়েছে এই আর্টিকেলে। তাই আপনারা যারা গাড়ির স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস চেক করার নিয়ম জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
গাড়ির স্মার্ট কার্ড চেক করবেন যেভাবে
নতুন নিয়মে গাড়ির স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে বিআরটিএ চেকার অ্যাপটি নামিয়ে নিতে হবে।
তারপর বিআরটিএ চেকার অ্যাপটি ওপেন করে Smart Card–এর উপর ক্লিক করবেন।
এরপর আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। তারপর ক্যাপচা কোড লিখে Search–এর উপর ক্লিক করতে হবে।
তারপর নিচের স্ক্রিনশটের মত করে স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস দেখা যাবে। এখানে যদি Received at Circle–এর বামদিকে চেক মার্ক দেখতে পারেন তাহলে বুঝবেন আপনার স্মার্ট কার্ডটি সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে চলে এসেছে এবং কার্ডটি রিসিভ করার জন্য রেডি।
সর্বশেষ কথা
গাড়ির স্মার্ট কার্ড চেক করার নিয়ম দেখানো হয়েছে এই আর্টিকেলে। যদি এই আর্টিকেলটি আপনার উপকারী মনে হয় তবে এটি আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন। আর যেকোনো মন্তব্য জানাতে কমেন্ট করতে পারেন। #1866



