সৌদি আরব ইন্সুরেন্স চেক করার নিয়ম
সৌদি আরবের ইন্সুরেন্স চেক করার নতুন নিয়ম দেখানো হবে এই আর্টিকেলে। তাই আপনারা যারা কিভাবে সৌদি আরবের ইন্সুরেন্স চেক করে তা সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
আরো পড়ুন: আকামা চেক করার নতুন নিয়ম
সৌদি ইন্সুরেন্স চেক করার নিয়ম দেখুন
নতুন নিয়মে সৌদি আরবের ইন্সুরেন্স চেক করার জন্য প্রথমে নিচে দেওয়া ওয়েবপেজে প্রবেশ করতে হবে।
ওয়েবপেজে প্রবেশ করার পর Identity Number–এর বক্সে আপনাদের ইকামা নাম্বার লিখবেন। তারপর নিচে যে ক্যাপচা কোড থাকবে সেটি ফাঁকা বক্সে লিখবেন এবং নিচের প্রাইভেসি পলিসি বক্সে টিক মার্ক করে 'OK' বাটনের উপর ক্লিক করবেন।
এরপর আপনারা নিচের স্ক্রিনশট–এর মত করে আপনাদের সৌদি আরব ইন্সুরেন্স স্ট্যাটাস দেখতে পারবেন। এখান থেকে 'Download insurance information'–এর উপর ক্লিক করে পিডিএফ ফরমেটে ইন্সুরেন্স স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন।
আর নিচে স্ক্রল করলে 'Coverage data'–এই সেকশনের মধ্যে ইন্সুরেন্স মেয়াদ উত্তীর্ণের তারিখ (Expire Date) দেখতে পারবেন।
আরো পড়ুন: সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করুন
সর্বশেষ কথা
সৌদি আরবের ইন্সুরেন্স স্ট্যাটাস চেক করার নতুন নিয়ম দেখিয়েছি এই আর্টিকেলে। আশা করি সৌদি প্রবাসীদের জন্য এই আর্টিকেলটি উপকারে আসবে। যদি আর্টিকেলটি উপকারে আসে তবে এটি আপনার বন্ধু/সহকর্মীদের সঙ্গেও শেয়ার করে দেবেন। ধন্যবাদ। #1566
আরো পড়ুন: সৌদি আরবের আজকের রেট কত দেখুন



