ট্যাক্স (শুল্ক) ছাড়া দুবাই থেকে বাংলাদেশে কত সোনার বার বহন করা যায় ২০২৬

ট্যাক্স (শুল্ক) ছাড়া দুবাই থেকে বাংলাদেশে কত সোনার বার বহন করা যায় ২০২৬
২০২৬ সালে ট্যাক্স (শুল্ক) ছাড়া দুবাই থেকে বাংলাদেশে কত সোনার বার বহন করা যায় সেই বিষয়টি সম্পর্কে অনেকে জানতে চান। বর্তমান নিয়ম অনুসারে, শুল্ক (Tariff) ছাড়া দুবাই থেকে বাংলাদেশে সর্বোচ্চ ১০০ গ্রাম সোনা আনতে পারবেন তবে, সেটি সোনার বার হলে হবে না। ট্যাক্স (শুল্ক) ছাড়া শুধুমাত্র স্বর্ণালঙ্কার বা স্বর্ণের তৈরিকৃত গহনা আনা যাবে।


কিন্তু, আপনারা যদি দুবাই থেকে বাংলাদেশে সোনার বার আনতে চান তবে, বর্তমান নিয়মে অবশ্যই আপনাকে শুল্ক (Tariff) দিতে হবে। বর্তমানে স্বর্ণবার বা স্বর্ণপিন্ড আনার জন্য আপনাকে প্রতি ভরিতে ৫,০০০ টাকা হারে শুল্ক দিতে হবে সরকারকে।


এছাড়াও, স্বর্ণবারের সর্বোচ্চ ওজন হতে হবে ১১৭ গ্রামের মধ্যে (১০ তোলা)। আপনি যদি ১১৭ গ্রামের বেশি ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিন্ড নিয়ে আসেন তবে, সেটি এয়ারপোর্ট থেকে বাজেয়াপ্ত করা হতে পারে। সুতরাং, দেশের আইনকে সম্মান করে আইন মেনে চলার পরামর্শ থাকলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন