কিভাবে নতুন নিয়মে সাউন্ড সহ ইমু ভিডিও, অডিও কল রেকর্ড করা যায় ২০২৬

কিভাবে নতুন নিয়মে সাউন্ড সহ ইমু ভিডিও, অডিও কল রেকর্ড করা যায় ২০২৬
২০২৬ সালে নতুন নিয়মে কিভাবে সাউন্ড সহ ইমু ভিডিও, অডিও কল রেকর্ড করা যায় তা দেখানো হবে আজকের এই পোস্টে। তাই আপনারা যারা কোন প্রকার সফটওয়্যার ছাড়া বা ইমু কল রেকর্ড সফটওয়্যারের মাধ্যমে ইমু ভিডিও বা অডিও কল রেকর্ড করার উপায় সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি করতে থাকুন।

নতুন নিয়মে সাউন্ড সহ ইমু ভিডিও, অডিও কল রেকর্ড করার উপায় ২০২৬

নতুন নিয়মে সাউন্ড সহ ইমু ভিডিও, অডিও কল রেকর্ড করার উপায় ২০২৬

২০২৬ সালের নতুন নিয়মে কোন প্রকার সফটওয়্যার বা অ্যাপ ছাড়াই সাউন্ড সহ ইমু ভিডিও বা অডিও কল রেকর্ড করার জন্য প্রথমে মোবাইলের নোটিফিকেশন প্যানেল বা সেটিংস থেকে 'Screen recording' অপশনে চাপ দিয়ে ধরে থাকতে হবে।

নতুন নিয়মে সাউন্ড সহ ইমু ভিডিও, অডিও কল রেকর্ড করার উপায় ২০২৬

তারপর 'Record system sound', 'Record microphone sound' যত ধরনের অপশন থাকবে সেগুলোকে চালু করে দিতে হবে। তারপর 'Screen recording' লেখার উপর একটা ক্লিক করলেই সঙ্গে সঙ্গে স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হবে।

আপনারা যখন ইমু ভিডিও বা অডিও কল রেকর্ড করতে চাইবেন তখন শুধুমাত্র স্ক্রিন রেকর্ড চালু করে রাখলেই হবে। তবে, মনে রাখবেন নিরাপত্তার কারণে কিছু কিছু মোবাইলে অপরদিকে যিনি কথা বলবে তার কথা শোনা নাও যেতে পারে!

ইমু অডিও, ভিডিও কল রেকর্ডিং সফটওয়্যার ২০২৬

ইমু অডিও, ভিডিও কল রেকর্ডিং সফটওয়্যার ২০২৬

আপনাদের মোবাইলে যদি স্ক্রিন রেকর্ড অপশন না থাকে বা অপশনটি ব্যবহার করা সম্ভব না হয় সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে 'Screen Recorder - XRecorder' নামক এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন।

ইমু অডিও, ভিডিও কল রেকর্ডিং সফটওয়্যার ২০২৬

অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করে 'Enable floating icon' ক্লিক করতে হবে। তারপর ইমু সহ যে যে অ্যাপের কল রেকর্ড করতে চান সেগুলোর নামের পাশে থাকার অপশনটি চালু করে দিতে হবে। দেখানোর সুবিধার্থে আমরা কয়েকটি অ্যাপের পারমিশন চালু করে 'ব্যাক আইকনে' ক্লিক করছি।

ইমু অডিও, ভিডিও কল রেকর্ডিং সফটওয়্যার ২০২৬

তারপর উপরের ছবি মতো পারমিশন চাইবে সেটিকে 'ALLOW' করতে হবে। তারপর নিচের ডান দিকে 'Record' অপশনে ক্লিক করতে হবে।

ইমু অডিও, ভিডিও কল রেকর্ডিং সফটওয়্যার ২০২৬

তারপর অডিও রেকর্ড করার জন্য মাইক্রোফোন পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার জন্য 'ALLOW' লেখায় ক্লিক করতে হবে। তারপর 'Start now' দেখার উপর ক্লিক করলেই সাথে সাথে স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হবে।

শেষ কথা

২০২৬ সালের নতুন নিয়মে কিভাবে সাউন্ড সহ ইমু ভিডিও, অডিও কল রেকর্ড করা যায় তা ধাপে ধাপে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আজকের এই পোস্টে। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, তার ব্যাপারে আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন