সৌদি আরবের বলদিয়া কম্পিউটার ট্রেনিং পরীক্ষার প্রশ্ন ও উত্তরের ধারণা বা সাজেশন ২০২৬

সৌদি আরবের বলদিয়া কম্পিউটার ট্রেনিং পরীক্ষার প্রশ্ন ও উত্তরের ধারণা বা সাজেশন ২০২৬
২০২৬ সালে সৌদি আরবের বলদিয়া (Balady) কম্পিউটার ট্রেনিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে আজকের এই আর্টিকেলে। যারা নতুনভাবে বলদিয়া পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের জন্য পরীক্ষার ধরন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রস্তুতির উপায় এবং পাস করার কার্যকর সাজেশন এখানে সহজভাবে তুলে ধরা হয়েছে।

অনেকে ইন্টারনেটে বলদিয়া পরীক্ষার প্রশ্ন PDF, বলদিয়া পরীক্ষার বই, বলদিয়া পরীক্ষার রেজাল্ট বা বলদিয়া পরীক্ষার বই ডাউনলোড করার উপায়ে সার্চ করেন। তাই আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলে পরীক্ষার প্রস্তুতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো একসাথে আলোচনা করা হয়েছে।

আশা করি, নিচের সাজেশনগুলো ভালোভাবে অনুসরণ করলে আপনাদের ক্ষেত্রে বলদিয়া পরীক্ষায় পাস করা অনেকটাই সহজ হবে। সুতরাং, সম্পূর্ণ আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন। চলুন শুরু করি।

সৌদি আরবের বলদিয়া পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশন ২০২৬

১। সৌদি আরবে খাদ্য ব্যবস্থাপনায় খাদ্য দূষণকারীর সঠিক সংজ্ঞা নিচের কোনটি হবে?

উত্তর: দুর্ঘটনা ক্রমে আশা যে কোনো একটা পদার্থ বা বস্তু।

২। খাদ্য পরিচালনার জন্য নিরাপদ তাপমাত্রা কত?

উত্তর: ফ্রোজেন (Frozen) খাবার: -১৮° সেলসিয়াস বা এর নিচে রাখতে হবে, ঠান্ডা খাবার (Cold Food): ৪° সেলসিয়াসের নিচে রাখতে হবে এবং শুকনা খাবার (Dry Food): ২৫° সেলসিয়াসের নিচে সংরক্ষণ করতে হবে।

৩। কাজ করার সময় যদি আপনার সংক্রামক রোগের লক্ষণ দেখা দেয় তাহলে আপনার কি করা উচিত?

উত্তর: আপনার সুপারভাইজার কে জানান এবং স্বাস্থ্য সুরক্ষা নির্দেশিকা অনুসারে খাবার পরিচালনা বন্ধ করুন।

৪। স্বাস্থ্য সনদপত্রটি দুই বছরের জন্য বৈধ!

উত্তর: মিথ্যা

৫। মাংস তাপমাত্রা পরিমাপের সময় যদি থার্মোমিটার এ ভুল তাপমাত্রা দেখায়, তখন সঠিক পদক্ষেপ টা কি হওয়া উচিত?

উত্তর: ক্যালিব্রেটেড সঠিক তাপমাত্রা পরিমাপ করতে হবে।

৬। অসম্পূর্ণ রান্নায় বিশেষ করে চিকেন ও ডিম এ কোন ব্যাকটেরিয়া তৈরি হয়?

উত্তর: সালমোনেলা।

৭। বলদিয়া বা ফুড সেফটি ডিপার্টমেন্ট এর সর্বোচ্চ শাস্তি কি হতে পারে?

উত্তর: লাইসেন্স কেনসেল করে দোকান বন্ধ করে দিতে পারে।

৮। শুধু মাত্র অল্প কাজের জন্য কোন জিনিস টা ইউজ করতে হবে?

উত্তর: গ্লাভস

৯। খাদ্য প্রতিষ্ঠান পরিষ্কার ও জিবানু মুক্ত রাখার প্রধান কারন কি?

উত্তর: খাদ্য দূষন বা খাদ্য বিষক্রিয়া কমানো, নিরাপদ কাজের পরিবেশ প্রদান করা এবং নিজে পরিষ্কার ও সাস্থ ভালো থাকা।

১০। কর্মস্থলে যদি আপনি দেখতে পান সহকর্মী খাদ্য ধুয়ে দিচ্ছে হাত ধুয়ার বেসিং দিয়ে, তখন কি করবেন?

উত্তর: সাথে সাথে সুপারভাইজার কে জানাতে হবে।

১১। খাদ্য শৃঙ্খলের যেকোনো পর্যায়ে খাদ্য দূষিত হতে পারে!

উত্তর: সত্য

১২। খাদ্য নিরাপত্তা ব্যবস্থা থাকা খাদ্য অপচয় কমাতে সাহায্য করে!

উত্তর: সত্য

১৩। নিম্ন লিখিত কোনটি খাদ্যের পরোক্ষ দূষণের উদাহরণ?

উত্তর: খাবারের উপরে পড়ে থাকা পোকামাকড়, রান্না করা খাবার কাটার জন্য অপরিষ্কার ছুড়ি ব্যবহার করা এবং নোংরা হাতে খাবার স্পর্শ করা।

১৪। একটি উদাহরণ দিয়ে ঝুঁকির ধরন মিলিয়ে নিন!

উত্তর: খাবারের মধ্যে পড়ে যাওয়া কাঁচের টুকরা + ভৌত বা শারিরীক। সালমেনেলা ব্যাকটেরিয়া বৃদ্ধি + অনুজীব জীবাণু ঘঠিত। খাবারে অবশিষ্ট বাড়তি কীটনাশক + রাসায়নিক। ও ঘোষিত চিনা বাদামের উপস্থিতি + এলার্জিজনিত।

১৫। হিমায়িত (ফ্রোজেন) খাবারে ব্যাকটেরিয়া বাড়ে এবং সংখ্যা বৃদ্ধি করতে পারে!

উত্তর: মিথ্যা

১৬। সকল ধরনের ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর।

উত্তর: মিথ্যা

১৭। ব্যাকটেরিয়া বৃদ্ধির মূল কারণ গুলো কি কি?

উত্তর: খাদ্য, আদ্রতা বা পানি, সময় এবং উষ্ণতা বা তাপমাত্রা।

১৮। ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উৎস কোনগুলো?

উত্তর: মানুষ বা কর্মি, কাঁচা খাবার, পানি,বাতাস এবং ধূলো, কীটপতঙ্গ এবং প্রাণী, মাটি, ময়লা বর্জন।

১৯। বিপদজনক তাপমাত্রার পরিসীমা বা অঞ্চল কত থেকে কত?

উত্তর: ৫° সেলসিয়াস থেকে ৬৩° সেলসিয়াস পর্যন্ত।

২০। কত ডিগ্রি সেলসিয়াসের উপরে ব্যাকটেরিয়া মারা যায়?

উত্তর: ৭৫° সেলসিয়াস এর উপরে।

২১। ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সর্বোত্তম তাপমাত্রা কত?

উত্তরঃ ৩৭° সেলসিয়াস।

২২। রাসায়নিক দূষণ দীর্ঘস্থায়ী স্বাস্থ সমস্যার কারন হতে পারে যদি দীর্ঘ সময় ধরে অল্প পরিমানে খাওয়া হয়!

উত্তর: সত্য

২৩। খোলা দাতব কেন অথবা কোটা খাদ্য নষ্ট হওয়ার ইঙ্গিত দিতে পারে!

উত্তর: সত্য

২৪। নষ্ট খাবারের সব সময় দুর্গন্ধ থাকে?

উত্তর: মিথ্যা

২৫। সকল ধরনের খাবার একই হারে পচে যায়?

উত্তর: মিথ্যা

২৬। খাদ্য প্রতিষ্ঠানের রাসায়নিক পদার্থ কিভাবে পরিচালনা করা উচিত?

উত্তর: খাবার থেকে দূরে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করুন।

২৭। নিম্ন লিখিত কোনটি খাবারে ভৌত শারীরিক দূষণকারী?

উত্তর: ছোট কাচের টুকরো

২৮। সরঞ্জামের ক্ষতি লক্ষ্য করলে সঠিক পদক্ষেপ কি?

উত্তর: তাৎক্ষণিকভাবে সুপারভাইজার কে জানান।

২৯। খাবারের রাসায়নিক দূষণ শুধু দুর্ঘটনাক্রমে ঘটে।

উত্তর: মিথ্যা

৩০। কীটনাশক প্রয়োগের আগে খাবার ঢেকে রাখতে হবে।

উত্তর: সত্য

৩১। ভৌত বা শারীরিক খাদ্য দূষনকারী পদার্থ সাধারণ খালি চোখে দেখা যায়।

উত্তর: সত্য

৩২। নিচের কোনটি উচ্চ ঝুঁকিপূর্ণ খাবার?

উত্তর: রান্না করা খাবার।

৩৩। অনিরাপদ খাদ্যের সাথে সম্পর্কিত মূল স্বাস্থ্যহীন হুমকি এবং ঝুঁকি কি কি?

উত্তর: খাদ্য বিষক্রিয়া, খাদ্য বাহিত রোগ, খাদ্য এলার্জি, লোক সম্পর্কিত ক্ষতি।

৩৪। নিম্নলিখিত কোন খাবার গুলি অত্যন্ত পচনশীল বলে মনে করা যায়?

উত্তর: মাংস।

৩৫। নষ্ট মাংসের একটি লক্ষণ কি?

উত্তর: ধূসর বা সবুজ রং পরিবর্তন।

৩৬। খাবার গ্রহণের সময় খাবারে পচনের লক্ষণ দেখা গেলে সঠিক পদক্ষেপ কি?

উত্তর: খাবার ফেরত দিন।

বলদিয়া পরীক্ষা প্রশ্ন উত্তর ধরন 2026

৩৭। খাদ্য প্রতিষ্ঠানের সরঞ্জাম এবং যন্ত্রপাতি গুলো কেন নির্দিষ্ট উপকরণ দিয়ে তৈরি করা উচিত।

উত্তর: এগুলি নিরাপদ এবং পরিষ্কার করার সহজ তা নিশ্চিত করতে।

৩৮। খাদ্য প্রতিষ্ঠানের পরিস্কার জায়গা গুলি অপরিষ্কার জায়গা গুলি থেকে আলাদা করার প্রাথমিক উদ্দেশ্য কি?

উত্তর: গ) পরিষ্কার প্রক্রিয়া সহজ করা।

৩৯। খাদ্য প্রতিষ্ঠানের ফ্লোর সিলিং অবশ্যই পানিরোধি এবং পরিষ্কার করার সহজ হতে হবে!

উত্তর: সত্য

৪০। খাদ্য প্রতিষ্ঠানে পোকামাকডের লক্ষণ লক্ষ্য করলে আপনার কি করা উচিত!

উত্তর: অবিলম্বে দেরি না করে সুপারভাইজারকে রিপোর্ট করা।

৪১। নিচের কোনটা আদর্শ পর্যায় পাত্রের বৈশিষ্ট্য নয়

উত্তর: হাতে খোলা।

৪২। প্রধান পরিস্কারের জন্য উপযুক্ত পানির তাপমাত্রা কত?

উত্তর: ৫০° সেলসিয়াস

৪৩। প্রতিষ্ঠানে অস্বাভাবিক গন্ধ পোকামাকড় উপস্থিতির লক্ষণ হতে পারে!

উত্তর: সত্য

৪৪। বর্জ্য/ময়লা খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করে না!

উত্তর: মিথ্যা

৪৫। খাবার তৈবিব জায়গায় ক্ষত ঢাকতে ব্যবহৃত ব্যান্ডেজের জন্য পছন্দের রঙ কি?

উত্তর: নীল

৪৬। খাবার পরিচালনা করার সময় হাঁচি দেওয়ার প্রয়োজন হলে আপনার কি করা উচিত?

উত্তর: খাবার থেকে দূরে সরে যান এবং আপনার হাত দিয়ে আপনার মুখ ঢেকে দিন।

৪৭। পরিষ্কার করা এবং জীবনমুক্ত করা একই জিনিস!

উত্তর: মিথ্যা

৪৮। HACCP সিস্টেমে একটি ডকুমেন্টেশন এবং রেকর্ড কিপিং সিস্টেম তৈরির প্রাথমিক উদ্দেশ্য কি?

উত্তর: HACCP সিস্টেমের বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণ প্রমাণ করা।

৪৯। HACCP সিস্টেম বাস্তবায়নের জন্য নিম্নলিখিতবগুলির মধ্যে কোনটি পূর্ব শর্ত নয়।

উত্তর: গরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ পয়েন্টগুলির জন্য সংশোধনমূলক পদেক্ষেপ নির্ধারন করা।

৫০। HACCP সিস্টেম বাস্তবায়নের প্রথম ধাপ কি?

উত্তর: HACCP টিম বা দল গঠন করুন।

৫১। HACCP সিস্টেম বাস্তবায়নে আগে প্রতিষ্ঠান নিরাপদ নকশা এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার মতো প্রয়োজনীয়তা বাস্তবায়ন করা প্রয়োজন ।

উত্তর: সত্য।

৫২। HACCP এইচএসসিসিপি সিস্টেম খাদ্য উৎপাদনের সমস্যা দেখা দেওয়ার পরে তা সমাধানের উপর জোর দেয়!

উত্তর: মিথ্যা।

৫৩। খাদ্য নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র খাদ্য প্রতিষ্ঠানের প্রস্তুতি এবং পরিষেবা পরিবেশন এর পর্যায়ের সাথে সম্পর্কিত

উত্তর: মিথ্যা।

৫৪। HACCP বা এইচএসসিপি সিস্টেমগুলো কাজ নিচের কোনগুলো!

উত্তর: জুকি বিশ্লেষণ এবং জটিল গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ পয়েন্ট। এটি খাদ্য নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বিশ্বব্যাপী স্বীকৃত সিস্টেম। এটি খাদ্যে ঝুঁকি সনাক্ত করতে মূল্যায়ন করতে এবং নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এদের ৭টি নিতী এবং ১২টি ধাপ বাস্তবায়নে পদক্ষেপ একটি প্রক্রিয়া নিয়ে গঠিত।

৫৫। খাদ্য প্রস্তুত এর জায়গা ভাংঙা লাইটের বাতির ফিক্সচার লক্ষ্য করলে সঠিক কি পদক্ষেপ নেওয়া উচিত?

উত্তর: ভাংঙা লাইটের ফিক্সচারটি সাথে সাথে সুপারভাইজার কে জানান।

৫৬। খাদ্য সংরক্ষণের ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রথমে প্রবেশ প্রথমে ত্যাগ, (FIFO) নিতী প্রয়োগ করার সময় আপনার উচিত!

উত্তর: পুরনো পণ্যের পিছনে বা নিচে সংরক্ষণ করুন।

৫৭। ফ্রোজেন/হিমায়িত/জমাট বাধা খাবার সংরক্ষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কত?

উত্তর: -১৮° সেলসিয়াস বা তার কম।

৫৮। বাসনপত্র পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার জন্য তিন সিল্ক বেসিন পদ্ধতি এর জন্য এবং তৃতীয় জীবন মুক্ত করার জন্য ব্যবহার করা হয়।

উত্তর: সত্য।

৫৯। গরম খাবার প্রদর্শন এর জন্য উপযুক্ত তাপমাত্রা কত?

উত্তর: ৬৩° সেলসিয়াস

৬০। গরম খাবার ঠান্ডা করতে কত সময় লাগবে?

উত্তর: ১.৫ ঘন্টার মধ্যে।

৬১। নিরাপদে খাবার রান্না করার জন্য উপযুক্ত অভন্তরিন তাপমাত্রা কত?

উত্তর: ৭৫° সেলসিয়াস।

৬২। প্রস্তুতির সময় কাঁচা খাবারকে খাওয়ার জন্য প্রস্তুত খাবার থেকে আলাদা করা অপরিহার্য।

উত্তর: সত্য।

৬৩। খাদ্য শুধুমাত্র ৬০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পুনরায় গরম করা যেতে পারে।

উত্তর: মিথ্যা

৬৪। রেফ্রিজারেটর এর খাবার অবশ্যই ৫° সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

উত্তর: সত্য।

৬৫। খাদ্য প্রতিষ্ঠানে আগুন লাগার কারণগুলো কি কি সাজিয়ে লিখ.

উত্তর: বৈদ্যুতিক ডিভাইস অতিরিক্ত লোড, এক্সহস্ট (বাতাস বাইরে বের করার ফ্যানে) তেল চর্বি বা গ্রীস লেগে থাকা। ফ্রাই করার পাত্রে তেল অতিরিক্ত গরম করা, বৈদ্যুতিক সরঞ্জামের অপব্যবহার অনুমতি নাই এসব জায়গায় ধূমপান করা।

৬৬। প্রাথমিক চিকিৎসা কি কি জিনিস থাকে সাজিয়ে লিখ

উত্তর: বিভিন্ন আকারের আঠালো ব্যান্ডেজ এবং জীবাণুমুক্ত ড্রেসিং, পুড়া চিকিৎসার জন্য ব্যবহৃত ড্রেসিং, সরঞ্জাম, কত পরিষ্কার এর ওয়াইপ, ঘটনা রেকর্ড করার জন্য কাগজ এবং পেন্সিল।

৬৭। ভারি জিনিস তোলার সময় পায়ের পেশির চেয়ে পিঠের পেশির উপর নির্ভর করা উচিত।

উত্তর: মিথ্যা।

৬৮। খাবার তৈরীর সময় কাঁটা পড়লে সঠিক পদ্ধতি কি?

উত্তর: কাটা জায়গাটি পানি এবং সাবান দিয়ে ধুয়ে পানি প্রতিরোধ ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন।

৭০। রাসায়নিক পদার্থ সহজে পৌঁছানোর জন্য খাবারের কাছে সংরক্ষণ করা উচিত?

উত্তর: মিথ্যা।

৭১। পাত্র পরিষ্কার করার জন্য দুই শিল্ক বেসিন পদ্ধতি ব্যবহার করার সময় তাপীয় জীবনু মুক্ত করনের জন্য উপযুক্ত পানির তাপমাত্রা কত?

উত্তর: ৭৫° সেলসিয়াস ৩০ সেকেন্ড এবং ৮২° সেলসিয়াস ১০ সেকেন্ডের জন্য।

৭২। যদি আপনি দেখতে পান সবজি ধোয়া বেসিন এ ব্যাস্ত, আপনার সবজি ধুয়ার তাড়াতাড়ি প্রয়োজন তখন কি করবেন?

উত্তর: অপেক্ষা করুন যতক্ষণ না নির্দিষ্ট বেসিন খালি হয়।

৭৩। নিরপত্তা টা কে উপেক্ষা করলে কি কি নিতীবাচক প্রভাব পড়তে পারে?

উত্তর: খাদ্য সম্পদের অপচয় হবে, ভোক্তারা আস্তা পাবে না, ব্যাবসার ক্ষতি হবে।

৭৪। খাবারের তাপমাত্রা কি দিয়ে চেক করতে হয়?

উত্তরঃ থার্মোমিটার দিয়ে,ভিতরের তাপমাত্রা।

৭৫। যদি আপনি বিভিন্ন ধরনের খাবার তৈরি করছেন সালা রান্না করা মাংস, ডিজার্ট তখন ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং বিষক্রিয়া প্রতিরোধে সঠিক পদ্ধতি করতে হবে।

উত্তর: ১/২ ঘন্টার মধ্যে খাবার পরিবেশন করা, গরম খাবার ৬৩° সেলসিয়াস উপরে রাখা এবং ঠান্ডা খাবার ৫° সেলসিয়াস এর নিচে রাখা।

৭৬। নিয়মিত টিকা দেওয়ার গুরুত্বটা কি?

উত্তর: রোগ প্রতিরোধ করা।

৭৭। ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম গুলো সাজিয়ে লেখ!

উত্তর: কোট, গ্লাভস বা হাতমোজা, মাস্ক বা মুখোশ, নিরাপত্তা জুতা, ধাতব অ্যাপ্রোন, তাপ প্রতিরোধী গ্লভাস।

৭৮। ঘরের তাপমাত্রা রান্না করা ভাত ও মাংস সংরক্ষণ করা ভালো!

উত্তর: মিথ্যা বা ভুল

৭৯। খাদ্য প্রতিষ্ঠানে কাজের জায়গা পরিষ্কারের মূল উদ্দেশ্য?

উত্তর: জিবানু ছড়িয়ে পড়া রোধ করা।

৮০। খাদ্য প্রতিষ্ঠানে তাপ প্রতিরোধি গ্লাভস পরিধানের মূল লক্ষ কি?

উত্তর: হাত পুড়ে যাওয়া থেকে রক্ষা করা।

৮১। খাদ্য সুরক্ষার জন্য কম তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করার মূল উদ্দেশ্য কি?

উত্তর: ক্ষতিকারক ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ বা হ্রাস করা।

৮২। খাদ্য প্রতিষ্ঠানে কর্মীদের স্বাস্থ্য সনদ পত্রের গুরুত্বটা কি?

উত্তর: কর্মীদের সংক্রমিত রোগ থেকে মুক্ত প্রমানিত করা, পেশাগত আনুমোদিত করা এবং সহজে সাস্থ রক্ষা করা।

৮৩। দর্শক ও মোটিভেশান এর পর্যায়ে খাবার কত সময় পর পরিবর্তন করা উচিত?

উত্তর: কিছু সময় পর পর।

৮৪। খাদ্য প্রতিষ্ঠানে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উৎসগুলা কি কি?

উত্তর: প্রতিষ্ঠানের কর্মচারী, কাঁচা খাদ্য দ্রব্য, সরঞ্জাম ও কাজের পরিবেশ, পানি এবং কীটপতঙ্গ।

৮৫। খাদ্য প্রতিষ্ঠানের দর্শকদের নিরাপত্তা নির্দিষিকা মেনে চলতে উৎসাহিত করা কেন জরুরি?

উত্তর: খাদ্য দূষন প্রতিরোধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা।

৮৬। বিভিন্ন ধরনের খাবারে সঠিকভাবে পরিচালনা করার পদক্ষেপ টা কি?

উত্তর: কাঁচা মাংস ফ্রিজের নিচে স্তরে রাখা, খাদ্য প্রস্তুত এর আগে ও পরে খাবারটি ভালোভাবে ঢেকে রাখা এবং শাকসবজি ফলমূল কাটার আগে ধুয়ে নেওয়া।

৮৭। খাদ্য পরিবেশনের ক্ষেত্রে ব্যাক্তিগত পরিছন্নতা প্রধান উদ্দেশ্য কি?

উত্তর: রোগের বিস্তার কমানো!

৮৮। কোন খাবারটি তাপমাত্রা এবং সময়ের জন্য সর্বোচ্চ পর্যবেক্ষণ রাখতে হয়।

উত্তর: রান্না করা খাবার

৮৯। আমাদের হাত কিভাবে ধোয়া উচিত?

উত্তর: গয়না ও ঘড়ি খুলে রাখতে হবে, গরম পানি ও সাবান ব্যাবহার করা, পরিষ্কার পানি দিয়ে হাত ধোঁয়া এবং টিসু দিয়ে হাত শুকানো।

৯০। স্বাস্থ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগের জন্য নিচের অগ্রঅধিকার গুলো কি?

উত্তর: ঝুঁকি মূল্যায়ন এবং চিহ্নিতকরণ, আইন ও নীতিমালা প্রতিষ্ঠা, পর্যবেক্ষণ এবং নজরদারি ব্যবস্থা, তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ,  প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি।

৯১। চোখ ও ত্বকে যদি ক্যামিকেল পড়ে যায় তবে আগে চোখ ধুতে হবে।

উত্তর: সঠিক বা সত্য

৯২। প্যাকিজিং খাবারের সাথে কাজ করার সময় ব্যাক্তিগত পরিষ্কার প্রয়োজন নাই।

উত্তর: মিথ্যা বা ভুল

৯৩। খাবার প্রতিষ্ঠানের সরঞ্জাম অব্যশই পানি শোষণ কারি বস্তু দিয়ে তৈরী হতে হবে।

উত্তর: ভুল বা মিথ্যা

৯৪। ক্ষতিকর ব্যাকটেরিয়া খাবারের রঙ গন্ধ পরিবর্তন করে, খাদ্যটি দূষিত চিহ্নত করা সহজ করে তোলে।

উত্তর: ভুল

৯৫। ক্ষতিকর ব্যাকটেরিয়া খাবারের রঙ গন্ধ পরিবর্তন করে, খাদ্যটি দূষিত চিহ্নত করা সহজ করে তোলে।

উত্তর: ভুল

৯৬। কম তাপমাত্রায় খাদ্য নষ্ট হতে পারে বিশেষ করে ফ্রিজারের পুড়া খাবার!

উত্তর: সঠিক বা সত্য

৯৭। খাদ্যে রাসায়নিক দূষণ শুধু মাত্র তখনি ঘটে যখন ইচ্ছাকৃত ভাবে যুক্ত করা হয়!

উত্তর: মিথ্যা বা ভুল

৯৮। যদি সন্দেহ করি যে সংগ্রহ করা খাবারটি দূষিত হতে পারে, তাহলে তার কোনো পদক্ষেপ নেওয়ার আগে সুপারভাইজার এর নিদের্শনার জন্য অপেক্ষা করতে হবে!

উত্তর: মিথ্যা।

বলদিয়া কার্ড পরীক্ষার প্রশ্ন ২০২৬

৯৯। খাদ্য সুবিধাগুলিতে বর্জ্য ফেলার সঠিক উপায় কী?

উত্তর: পাত্রগুলি পূর্ণ হওয়ার আগে নিয়মিত।

১০০। খাদ্যের অনিচ্ছাকৃত রাসায়নিক দূষণের প্রধান কারণগুলি কী?

উত্তর: খাবার তৈরির জায়গার কাছাকাছি ডিটারজেন্টের ব্যবহার।

১০১। কেন্দ্রীয় রান্নাঘরে কাজ করার সময়, আপনি বেশ কয়েকটি সমস্যা লক্ষ্য করেছেন। সবচেয়ে গুরুতর বিপদগুলি চিহ্নিত করুন যার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন:

উত্তর: কাঁচা মাংস এবং সবজি কাটতে একই ছুরি ব্যবহার করা। খাবারের পাশে রাসায়নিক দ্রব্য মজুত করা।

১০২। হিমায়িত মাংস নিরাপদে গলানোর/গলাবার সর্বোত্তম উপায় কী?

উত্তর :- সরাসরি মাইক্রোওয়েভে রাখুন।

১০৩। বুফে উপস্থাপনা ৪ ঘন্টা শেষে ধরে খাবার পরিবেশন করা হয়। উপযুক্ত পদ্ধতি কী?

উত্তর: খাবার ফেলে দিন।

১০৪। ফোলা টিনজাত খাবার পাওয়া গেলে সবচেয়ে গুরুতর সম্ভাব্য বিপদ কী?

উত্তর: ক্লোষ্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিন।

১০৫। যখন কোনও আঘাত লাগে, এমনকি ছোটখাটোও, দুর্ঘটনার তথ্য আঘাতের লগে লিপিবদ্ধ করতে হবে।

উত্তর: সত্য।

১০৬। হিমায়িত খাবার থেকে তরল পদার্থ ঝরতে দেখলে আপনার কী করা উচিত? রেফ্রিজারেটরে গলে যাওয়ার সময়?

উত্তর: ড্রিপ ট্রে পূর্ণ হয়ে গেলে অবশ্যই পরিবর্তন করুন।

১০৭। কর্মক্ষেত্রে খাদ্যের সংস্পর্শে না আসা জায়গা পরিষ্কার করার সঠিক ধাপগুলো সাজাতে বলা হয়েছে।

উত্তর: উপযুক্ত জায়গার জন্য উপযুক্ত পরিষ্কারক ব্যবহার করুন। ব্রাশ দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন। ডিটারজেন্টের অবশিষ্টাংশ অপসারণের জন্য জায়গাটি ধুয়ে ফেলুন। আর্দ্রতা জমা হওয়া রোধ করতে জায়গাটি শুকিয়ে নিন।

১০৮। নিচের কোন খাবারটি কম ঝুঁকিপূর্ণ খাদ্য হিসেবে বিবেচিত হয়!

উত্তর: জ্যাম।

১০৯। ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রভাবিত করার মূল উপাদানগুলি কী কী?

উত্তর: আর্দ্রতা, তাপমাত্রা, সময়।

১১০। এমন একটি পরিস্থিতিতে যেখানে দুর্ঘটনার ঝুঁকি এবং রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা একসাথে ঘটে, পরিস্থিতি মোকাবেলার জন্য সঠিক অগ্রাধিকারগুলি কী কী?

উত্তর: অনুমোদিত পদ্ধতি অনুসারে ছিটকে পড়া স্থান পরিষ্কার করা, বিপজ্জনক এলাকার চারপাশে সতর্কতা চিহ্ন স্থাপন করা, রাসায়নিকের নিরাপত্তা তথ্যপত্র পর্যালোচনা করা।

১১১। শরীরের নিচের অংশ কাটা থেকে রক্ষা করার জন্য সবচেয়ে উপযুক্ত হাতিয়ার কী?

উত্তর: ধাতব এপ্রোন।

১১২। থার্মোমিটার প্রোব শক্ত খাবারের জন্য ১.৫ সেমি ভেতরে, গ্রেভির জন্য ৫ সে.মি. ভেতরে থাকা উচিত।

উত্তর: সত্য।

১১৩। খাবারের মধ্যে থার্মোমিটার কতক্ষণ রাখা উচিত তা পড়ার জন্য?

উত্তর: ১৫-২০ সেকেন্ড

১১৪। গ্যাসের চুলার কাছে বৈদ্যুতিক সরঞ্জাম জ্বলতে থাকা অবস্থায় খোলা অবস্থায় দেখতে পেলে, সর্বোত্তম পদক্ষেপ কী?

উত্তর: বিদ্যুৎ বন্ধ করুন এবং তারপর গ্যাস বন্ধ করুন।

১১৫। পৃষ্ঠে স্যানিটাইজারের যোগাযোগের সময় কত?

উত্তর: ৩০ সেকেন্ড-৫ মিনিট।

১১৬। গরম ওভেনের কাছে কাজ করলে কী কী গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত?

উত্তর: ঢিলেঢালা পোশাক পরা এড়িয়ে চলুন।

১১৭। কখন আবর্জনা ব্যাগগুলো প্রতিস্থাপন করা উচিত?

উত্তর: এটি পুরোপুরি পূর্ণ হলে।

১১৮। খাদ্যবাহিত নয় এমন রোগগুলি ইনকিউবেশন পিরিয়ড ছাড়াই সাথে সাথে দেখা দেয়।

উত্তর: ভুল

১১৯। স্ট্যাফিলোকোকাস আরিয়াস (Staphylococcus aureus) ব্যাকটেরিয়ার উৎস নিচের কোনগুলো?

উত্তর: মানুষের ত্বক, আঘাত নাক এবং গলা।

১২০। খাদ্য প্রস্তুতির অঞ্চলে বাইরের প্যাকেজিং সরিয়ে ফেলা উচিত।

উত্তর: সঠিক

১২১। রান্না করা খাবার রান্না করার পরপরই ফ্রিজে রেখে সরাসরি ঠান্ডা করা যেতে পারে।

উত্তর: সঠিক

১২২। স্ক্র্যাচ বা ঘষা পড়া পাত্রের জন্য সঠিক পদ্ধতি কী?

উত্তর: পাত্র ব্যবহার বন্ধ করে সুপারভাইজারকে অবহিত করা।

১২৩। যদি ব্যবহৃত জীবাণুনাশক প্রস্তাবিত ঘনত্বের চেয়ে বেশি শক্তিশালী হয়, তবে এটি জীবাণু ধ্বংসে আরও কার্যকর হতে পারে?

উত্তর: ভুল

সর্বশেষ কথা

২০২৬ সালে সৌদি আরবের বলদিয়া কম্পিউটার ট্রেনিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা ও প্রস্তুতির সাজেশন আজকের এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে।

বর্তমানে বলদিয়া পরীক্ষার প্রশ্ন আগের তুলনায় অনেক কঠিন করা হচ্ছে, তাই পরীক্ষার আগে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা এই আর্টিকেলে বলদিয়া পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর ও প্রস্তুতির ব্যাপারে যেসব সাজেশন দিয়েছি, সেগুলো ভালোভাবে অনুসরণ করলে আশা করি আপনারা বলদিয়া পরীক্ষায় পাস করতে পারবেন।

এছাড়াও, বলদিয়া পরীক্ষার প্রশ্ন PDF, পরীক্ষার বই এবং রেজাল্ট সম্পর্কিত তথ্য জানার ক্ষেত্রেও এই গাইডটি আপনাদের কাজে আসবে।

আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন