অনলাইনে নতুন আপডেট উপায়ে সৌদি জিয়ারা ভিসা চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালে সৌদি আরবের জিয়ারা ভিসা চেক করার নতুন এবং আপডেট নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই পোস্টে। বর্তমানে অনলাইনে খুব সহজেই সৌদি ফ্যামিলি ভিজিট বা জিয়ারা ভিসা চেক করা যায়।
যারা স্ত্রী, সন্তান, বাবা-মা বা আত্মীয়-স্বজনকে সৌদি আরবে নিয়ে যেতে চান, তাদের জন্য জিয়ারা ভিসার স্ট্যাটাস চেক করা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এই আর্টিকেলে ধাপে ধাপে সৌদি জিয়ারা ভিসা চেক করার নিয়ম সহজভাবে দেখানো হয়েছে।
সৌদি জিয়ারা ভিসা চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালে তাসির সেন্টারে ফাইল জমা দেওয়ার ২ থেকে ৩ সপ্তাহ পর অনলাইনে খুব সহজেই সৌদি জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা চেক করা যায়। এজন্য প্রথমে সৌদি ভিসা চেক ওয়েবসাইট ভিজিট করতে হবে।
ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচে স্ক্রল করে ‘Inquiry Type’ অপশন থেকে ‘Visa Application Number’ সিলেক্ট করুন। এরপর ‘Application Number’ বক্সে তাসির সেন্টারে ফাইল জমা দেওয়ার পর পাওয়া স্লিপে থাকা এনজাজ নাম্বার (Enjaz Number) লিখুন।
এরপর পাসপোর্ট নাম্বার লিখে ‘Captcha’ বক্সে প্রদর্শিত কোডটি সঠিকভাবে বসান। সব তথ্য পূরণ করার পর ‘Search’ বাটনে ক্লিক করুন।
এখন যদি আপনার ভিসা ইস্যু হয়ে থাকে তাহলে ‘Visa has been issued, No. 61XXXXX’ এরকম লেখা দেখতে পারবেন। এছাড়াও নিচে স্ক্রল করলে নাম, ছবি, ভিসার ধরন, পাসপোর্ট নাম্বার, ভিসা ফি, ভিসার মেয়াদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে।
সাধারণত সৌদি জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ ৩ মাস বা ৯০ দিন হয়ে থাকে। আর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কারণে আমরা স্ক্রিনশটের কিছু তথ্য ঝাপসা করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ফ্যামিলি ভিসিট ভিসা চেক করার উপায় 2026
অনেকের কাছে এনজাজ নাম্বার থাকে না। আবার অনেকে সরাসরি পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা চেক করতে চান। চাইলে খুব সহজেই অনলাইনে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার ব্যবহার করে জিয়ারা ভিসার স্ট্যাটাস দেখা যায়।
এজন্য প্রথমে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক পেইজ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
এরপর ‘Passport Number’ বক্সে পাসপোর্ট নাম্বার লিখুন। তারপর ‘Current Nationality’ থেকে ‘Bangladesh’, ‘Visa Type’ থেকে ‘Family Visit’ এবং ‘Visa Issuing Authority’ থেকে ‘Dhaka’ সিলেক্ট করুন।
এখন ‘Image Code’ এর নিচে থাকা বক্সে ক্যাপচা কোড লিখে ‘Search’ বাটনে ক্লিক করুন।
যদি ভিসা ইস্যু হয়ে থাকে তাহলে ‘Visa has been issued, No. 61XXXXX93’ এরকম লেখা দেখতে পাবেন। পাশাপাশি নিচে ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্যও দেখা যাবে।
এভাবেই খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে পাসপোর্ট নাম্বারের মাধ্যমে সৌদি জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা চেক করা যায়।
আরো পড়ুন: সৌদি আরব ছুটি চেক করার নিয়ম 2026
উপসংহার
২০২৬ সালে অনলাইনে এনজাজ নাম্বার (Enjaz Number) অথবা পাসপোর্ট নাম্বারের মাধ্যমে সৌদি আরবের জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা চেক করার সম্পূর্ণ নতুন আপডেট নিয়ম এই আর্টিকেলে দেখানো হয়েছে।
আশা করি উপরের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনারা সৌদি জিয়ারা ভিসার স্ট্যাটাস, ভিসা ইস্যু হয়েছে কিনা এবং ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্য অনলাইনে দেখতে পারবেন।
আরো পড়ুন: সৌদি আরবের নামাজের সময়সূচি ২০২৬




