অনলাইনে সৌদি আরবের বলদিয়া কার্ড (Balady Card) চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালের সহজ নিয়মে অনলাইনে সৌদি আরবের বলদিয়া কার্ড (Balady Card) চেক বা ডাউনলোড করার নতুন উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেলে দেখানো হয়েছে।
যারা মোবাইল বা কম্পিউটার মাধ্যমে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে সৌদি বলদিয়া কার্ড চেক অথবা ডাউনলোড করতে চান, তারা এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
সৌদি আরবের বলদিয়া কার্ড চেক বা ডাউনলোড করার নিয়ম 2026
২০২৬ সালের নতুন নিয়মে অনলাইনে সৌদি আরবের বলদিয়া কার্ড (Balady Card) চেক করতে প্রথমে Balady Health Certificate এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
তারপর ‘ID number’ এর নিচের ফাঁকা বক্সে আপনার ইকামা নাম্বার লিখুন। এরপর ‘Identity type’ অপশন থেকে ‘Resident ID’ সিলেক্ট করতে হবে।
এবার ‘Visual code in the image’ এর নিচের বক্সে ছবিতে থাকা ক্যাপচা কোড লিখে ‘Search’ বাটনে ক্লিক করুন। তাহলে খুব সহজেই আপনার সৌদি বলদিয়া কার্ড (Balady Card) স্ট্যাটাস দেখতে পারবেন।
যদি বলদিয়া কার্ড PDF ফাইল আকারে ডাউনলোড বা প্রিন্ট করতে চান, তাহলে ‘Print’ বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার আবসার (Absher) মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে।
মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য ‘Check the beneficiary's mobile’ অপশনে ক্লিক করুন। তারপর মোবাইলে আসা OTP কোড ফাঁকা বক্সে লিখে ‘to be sure’ বাটনে ক্লিক করলেই ভেরিফিকেশন সম্পন্ন হবে।
ভেরিফাই শেষ হলে আপনাকে পেমেন্ট পেইজে নিয়ে যাওয়া হবে। বলদিয়া কার্ড PDF ডাউনলোড বা প্রিন্ট করতে বর্তমানে ৬০ সৌদি রিয়াল ফি প্রদান করতে হয়।
আপনি চাইলে নিজেই অনলাইনে এই পেমেন্ট করতে পারবেন। এছাড়াও যে হাসপাতাল বা মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করেছিলেন, সেখান থেকেও ৬০ রিয়াল পেমেন্ট করে সরাসরি বলদিয়া কার্ড প্রিন্ট বা PDF সংগ্রহ করতে পারবেন।
আরো পড়ুন: সৌদি আরব ছুটি চেক করার নিয়ম 2026
সর্বশেষ কথা
২০২৬ সালের নতুন নিয়মে অনলাইনে সৌদি আরবের বলদিয়া কার্ড (Balady Card) চেক বা ডাউনলোড করার উপায় দেখিয়েছি আজকের এই আর্টিকেলে। আশা করি আর্টিকেলটি থেকে আপনারা বলদিয়া কার্ড চেক করার নিয়ম জানতে পেরে উপকৃত হতে পেরেছেন। এতক্ষণ মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
আরো পড়ুন: সৌদি আরবের নামাজের সময়সূচি ২০২৬





