সৌদি আরবের গাড়ির ট্রাফিক জরিমানা চেক করার নিয়ম ২০২৬
সৌদি আরব প্রবাসীদের জন্য গাড়ির ট্রাফিক জরিমানা বা মুকালাফা (Mukhalafa) চেক করা এখন পূর্বের থেকে থেকে আরও অনেক সহজ। ২০২৬ সালে অনলাইনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই ইকামা নম্বর বা বর্ডার নাম্বার ব্যবহার করে ট্রাফিক ফাইন দেখা যায়।
অনেকেই জানতে চান সৌদি আরবের গাড়ির ট্রাফিক জরিমানা চেক করার নিয়ম ২০২৬ কি, কোথা থেকে চেক করতে হয় এবং কীভাবে জরিমানা পরিশোধ করতে হয় তা সম্পর্কে!
আজকের এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে সহজ ভাবে দেখাবো কীভাবে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সৌদির ট্রাফিক ফাইন চেক করবেন, জরিমানার স্ট্যাটাস দেখবেন এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে জরিমানা পরিশোধ করবেন।
ইকামা বা বর্ডার নাম্বারের মাধ্যমে সৌদি আরবের ট্রাফিক জরিমানা (মুকালাফা) চেক করার উপায় ২০২৬
২০২৬ সালে সৌদি আরবের ট্রাফিক জরিমানা বা মুকালাফা (Mukhalafa) চেক করতে প্রথমে https://efaa.sa/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর ‘Individuals’ অপশন সিলেক্ট করুন।
এখন প্রথম বক্সে আপনার ইকামা নাম্বার (Iqama Number) অথবা বর্ডার নাম্বার লিখুন।
তারপর ‘Date of Birth’ অপশন থেকে জন্মতারিখ নির্বাচন করতে হবে। জন্মতারিখ সিলেক্ট করার সময় অবশ্যই বাম পাশ থেকে ‘E’ এর পরিবর্তে ‘M’ অপশন নির্বাচন করবেন।
এরপর আপনার জন্ম সাল, মাস এবং তারিখ সঠিকভাবে সিলেক্ট করুন। সব তথ্য ঠিকভাবে দেওয়ার পর ‘Inquiry’ বাটনে ক্লিক করুন।
এখন আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। এজন্য আপনার ফোনে একটি OTP কোড পাঠানো হবে। সেই OTP কোড লিখে ‘To Be Sure’ অপশনে ক্লিক করুন।
ভেরিফিকেশন সম্পন্ন হলে ‘My Violations’ অপশন থেকে আপনার ট্রাফিক জরিমানার স্ট্যাটাস দেখতে পারবেন। নিচে প্রতিটি জরিমানার বিস্তারিত তথ্য এবং মোট জরিমানার পরিমাণ দেখাবে।
উদাহরণ হিসেবে আমাদের ক্ষেত্রে ৪টি ট্রাফিক জরিমানা দেখিয়েছে যার মোট পরিমাণ ৫২৬ সৌদি রিয়াল। এছাড়াও General Violations এর তথ্যও এখানে দেখা যাবে।
এখন চাইলে আপনারা অনলাইন থেকেই জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এজন্য ‘Type of Violation’ অপশনে টিক চিহ্ন দিয়ে একসাথে সব জরিমানা নির্বাচন করুন অথবা ‘Traffic Violation’ থেকে একটি একটি করে সিলেক্ট করুন। এরপর ‘Pay Now’ বাটনে ক্লিক করুন।
এরপর First Name, Last Name, মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস লিখুন। তারপর যেই কার্ড দিয়ে পেমেন্ট করতে চান সেটি নির্বাচন করুন। বর্তমানে Visa, Mastercard এবং mada কার্ডের মাধ্যমে ট্রাফিক জরিমানার টাকা পরিশোধ করা যায়।
সবশেষে কার্ডের তথ্য প্রদান করে ‘Payment’ অপশনে ক্লিক করলে আপনার কার্ড থেকে টাকা কেটে নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে জরিমানা পরিশোধ সম্পন্ন হয়ে যাবে।
উপসংহার
২০২৬ সালে সৌদি আরবের ট্রাফিক জরিমানা বা মুকালাফা চেক করা খুব সহজ। শুধুমাত্র ইকামা বা বর্ডার নাম্বার ব্যবহার করে অনলাইনে কয়েক মিনিটেই জরিমানার স্ট্যাটাস দেখা এবং পরিশোধ করা যায়। উপরের নিয়ম অনুসরণ করে আপনারা খুব সহজেই সৌদি ট্রাফিক ফাইন চেক বা পেমেন্ট পরিশোধ করতে পারবেন।
আরো পড়ুন: সৌদি আরব ছুটি চেক করার নিয়ম 2026





