২০২৬ সালে ইকামা নাম্বার দিয়ে সৌদি হেলথ ইন্সুরেন্স চেক করবেন যেভাবে!

২০২৬ সালে ইকামা নাম্বার দিয়ে সৌদি হেলথ ইন্সুরেন্স চেক করবেন যেভাবে!
সৌদি আরবে চিকিৎসা কভারেজ, ইকামা বা কাজ করার জন্য হেলথ ইন্সুরেন্স (Medical Insurance) অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। অনেক প্রবাসীই জানতে চান, ইকামা নাম্বার দিয়ে সৌদি আরবের হেলথ ইন্সুরেন্স চেক করার নিয়ম ২০২৬ সালে কীভাবে কাজ করে এবং অনলাইনে খুব সহজে কিভাবে ইন্সুরেন্স স্ট্যাটাস দেখা যায় তা সম্পর্কে।

বর্তমানে সৌদি সরকারের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে শুধু Iqama Number ব্যবহার করেই মেডিকেল ইন্সুরেন্স অ্যাক্টিভ আছে কি না, মেয়াদ কতদিন রয়েছে এবং কোন কোম্পানির আন্ডারে ইন্সুরেন্স করা হয়েছে তা সম্পর্কে জানা যায়।

এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে ইকামা নাম্বার দিয়ে সৌদি হেলথ ইন্সুরেন্স চেক করবেন, কী কী তথ্য লাগবে এবং চেক করার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি তা সম্পর্কে। চলুন আর্টিকেলটি শুরু করা যাক।

ইকামা নাম্বার দিয়ে সৌদি আরবের হেলথ ইন্সুরেন্স চেক করার নিয়ম ২০২৬

২০২৬ সালে ইকামা নাম্বার দিয়ে সৌদি আরবের হেলথ ইন্সুরেন্স চেক করতে প্রথমে https://www.chi.gov.sa/en/ServicesDirectory/pages/eservices-checkinsurance.aspx এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ইকামা নাম্বার দিয়ে সৌদি আরবের হেলথ ইন্সুরেন্স চেক করার নিয়ম ২০২৬

ওয়েবসাইটে ঢোকার পর ‘Identity Number’ এর নিচের ফাঁকা বক্সে আপনার ইকামা নাম্বার লিখুন। এরপর নিচে থাকা ক্যাপচা কোডটি ‘Code’ বক্সে সঠিকভাবে লিখতে হবে। তারপর চেক মার্কে টিক দিয়ে ‘OK’ বাটনে ক্লিক করুন।

ইকামা নাম্বার দিয়ে সৌদি আরবের হেলথ ইন্সুরেন্স চেক করার নিয়ম ২০২৬

এখন আপনার সৌদি হেলথ ইন্সুরেন্সের সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে সাধারণত Beneficiary Type, Beneficiary Number, Insurance Company, Medical Network, Upload Date এবং Insurance Expire Date এর মতো গুরুত্বপূর্ণ তথ্য দেখা যায়।

আর যদি পিডিএফ ফরমেটে হেলথ ইন্সুরেন্স ডাউনলোড করতে চান, তাহলে নিচে থাকা ‘Download insurance information’ অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড শেষ হলে যে কোনো কম্পিউটার দোকান থেকে সহজেই প্রিন্ট কপি বের করতে পারবেন।

সর্বশেষ কথা

২০২৬ সালে সৌদি আরবের হেলথ ইন্সুরেন্স অনলাইনে চেক করার প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। বর্তমানে ইকামা নাম্বার ব্যবহার করে খুব সহজেই হেলথ ইন্সুরেন্সের স্ট্যাটাস, মেয়াদ এবং ইন্সুরেন্স কোম্পানির তথ্য দেখা যায়।

কিন্তু, অতীতে বর্ডার নাম্বার (Border Number) দিয়ে ইন্সুরেন্স চেক করা গেলেও বর্তমানে সেই সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তাই বর্তমানে সৌদি হেলথ ইন্সুরেন্স চেক করার একমাত্র উপায় হল—আকামা নাম্বার দিয়ে হেলথ ইন্সুরেন্স যাচাই করা।

আশা করি, আজকের এই আর্টিকেলটি অনুসরণ করে আপনারা খুব সহজেই সৌদি আরবের হেলথ ইন্সুরেন্স চেক করতে পারবেন এবং প্রয়োজন হলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন