পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের মোফা ও ভিসা চেক করার নিয়ম ২০২৬
২০২৬ সালের নতুন নিয়মে পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে সৌদি আরবের মোফা ও ভিসা চেক করার উপায় দেখানো হবে আজকের এই পোস্টে। সুতরাং, যারা সৌদি আরবের মোফা ও ভিসা কিভাবে চেক করতে হয় তা জানতে চান, তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের মোফা ও ভিসা চেক করার নিয়ম ২০২৬
পাসপোর্ট নাম্বার দিয়ে ২০২৬ সালে সৌদি আরবের মোফা ও ভিসা চেক করার জন্য প্রথমে visa.mofa.gov.sa ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
তারপর Services for Citizens and Residents লেখার ওপর ক্লিক করতে হবে।
এরপর Find লিখে সার্চ করুন এবং Find Applicant Data অপশনের নিচে থাকা Apply বাটনে ক্লিক করুন।
এখন Passport Number বক্সে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। এরপর Current Nationality থেকে Bangladesh, Visa Type থেকে Work এবং Visa Issuing Authority থেকে Dhaka নির্বাচন করুন। তারপর Image Code বক্সে প্রদর্শিত ক্যাপচা কোড লিখে Search বাটনে ক্লিক করুন।
এখন আপনারা উপরে সৌদি আরবের মোফা দেখতে পারবেন এবং সেখান থেকে পিডিএফ ফরম্যাটে মোফা ডাউনলোড করতে পারবেন। ভিসার স্ট্যাটাস দেখার জন্য উপরের ডান পাশে থাকা Application Number কপি করে নিতে হবে।
এরপর visa.mofa.gov.sa ওয়েবসাইটে যান। সেখানে Inquiry Type থেকে Visa Application Number নির্বাচন করুন। তারপর Application Number বক্সে পূর্বে কপি করা অ্যাপ্লিকেশন নাম্বার লিখুন এবং Passport Number বক্সে আপনার পাসপোর্ট নাম্বার প্রদান করুন। এরপর Captcha বক্সে প্রদর্শিত ক্যাপচা কোড লিখে Search বাটনে ক্লিক করুন।
এখন উপরের ছবির মতো আপনারা সৌদি আরবের ভিসার বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও, চাইলে পিডিএফ ফরম্যাটে সৌদি আরবের ভিসা ডাউনলোড করে নিতে পারবেন।
আরো পড়ুন: সৌদি আরব ছুটি চেক করার নিয়ম 2026
পরিশেষে কিছু কথা
২০২৬ সালে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের মোফা ও ভিসা চেক করার নিয়ম ধাপে ধাপে সহজভাবে দেখানো হয়েছে আজকের এই আর্টিকেলে। আশা করি, আপনারা পুরো প্রক্রিয়াটি সহজে বুঝতে পেরেছেন।
আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। এছাড়া কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। #8870
আরো পড়ুন: সৌদি আরবের নামাজের সময়সূচি ২০২৬






