২০২৬ সালে সৌদি আরবের আল তুইক কোম্পানি কেমন, কাজ কি, বেতন কত এবং ডিউটি কয় ঘন্টা

২০২৬ সালে সৌদি আরবের আল তুইক কোম্পানি কেমন, কাজ কি, বেতন কত এবং ডিউটি কয় ঘন্টা
২০২৬ সালে সৌদি আরবের আল তুইক কোম্পানির সুযোগ-সুবিধা কেমন, কাজ কি, বেতন কত টাকা এবং ডিউটি কয় ঘন্টা সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সুতরাং, যারা আল তুইক কোম্পানির ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

সৌদি আরব আল তুইক কোম্পানির সুযোগ-সুবিধা কেমন বা কাজ কি ২০২৬

সৌদি আরবের 'আল তুইক' একটি সিটি ক্লিনার বা বলদিয়া কোম্পানি। আল তুইক কোম্পানি থেকে আপনার মোটামুটি ভালো সুযোগ সুবিধা পাবেন তবে, সমস্যা একটাই সেটি হলো বেতন কম। কোম্পানি আপনার আকামা খরচ দিবে এবং থাকার রুম দিবে, খাওয়ার খরচ আপনার।

এছাড়াও, প্রতি ২ বছর অন্তর অন্তর ৩ মাসের ছুটি পাবেন আপ-ডাউন এয়ার টিকিট সহ। আর বলদিয়া কাজে আপনারা টিপস বা হাদিয়া হিসেবে বাড়তি ইনকাম করতে পারবেন। পূর্বে হাদিয়া বেশি পাওয়া যেতো কিন্তু এখন তুলনামূলক আগের চেয়ে কম হাদিয়া পাওয়া যায়।

আল তুইক কোম্পানি প্রতি মাসের নির্ধারিত সময়ে ব্যাংক কার্ডের মাধ্যমে বেতন দিয়ে থাকে। আর বেতন নিয়ে কোন সমস্যা করবে না আল তুইক। অর্থাৎ, প্রতি মাসের সঠিক সময়ে আপনারা বেতন পেয়ে যাবেন।

আর আপনাদের জন্য পরামর্শ থাকবে, যদি আপনাদের কঠোর পরিশ্রম করার মন-মানসিকতা না থাকে তবে, বলদিয়া কাজে আসবেন না। কারণ বলদিয়া বা রোড ক্লিনারের কাজ অত্যন্ত পরিশ্রমের কাজ।

সৌদি আরবের আল তুইক কোম্পানি বেতন কত টাকা 2026

বলদিয়া (রোড ক্লিনার) কাজে সৌদি আরবের আল তুইক কোম্পানি সহ অন্যান্য কোম্পানিতে মাসিক গড় বেতন ৫৫০ থেকে ৬০০ সৌদি রিয়াল। এছাড়াও, আপনারা হাদিয়া (টিপস) সহ মাসে মোটামুটি সর্বমোট ১,০০০ থেকে ১,২০০ রিয়াল ইনকাম করতে পারবেন। এবং অবসর সময়ে বাড়তি কাজও করতে পারবেন।

সৌদি আরবের আল তুইক কোম্পানির ডিউটি কয় ঘন্টা?

সৌদির আল তুইক কোম্পানির ডিউটি ৮ ঘন্টা করে। তবে, মাঝে মাঝে ৮ ঘণ্টার বেশিও ডিউটি করা লাগে। আপনারা ৮ ঘন্টা ডিউটি শেষে চাইলে সেকেন্ড জব বা অন্য চাকরি করতে পারবেন।

উপসংহার

২০২৬ সালে সৌদি আরব আল তুইক কোম্পানি কেমন, কাজ কি, বেতন কত টাকা এবং ডিউটি কয় ঘন্টা সেই বিষয়গুলো সম্পর্কে সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাদের লিখে জানাতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন