সৌদি আরব STC রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম ২০২৬
২০২৬ সালের নতুন নিয়মে সৌদি আরবের STC রাউটারের Wi-Fi পাসওয়ার্ড পরিবর্তন করার সহজ উপায় নিয়ে আজকের এই পোস্ট। আপনি যদি STC রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। তাই সৌদি STC রাউটারের Wi-Fi Password পরিবর্তনের নিয়ম জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
সৌদি STC রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম ২০২৬
২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী সৌদি আরবের STC রাউটারের WiFi পাসওয়ার্ড পরিবর্তন করতে প্রথমে যে STC WiFi-এর পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হয়ে নিতে হবে।
এরপর STC রাউটারের পিছনে থাকা স্টিকারে একটি লগইন লিংক (IP Address) এবং ডিফল্ট পাসওয়ার্ড দেখতে পাবেন। এখন সেই লিংকে প্রবেশ করুন।
তারপর রাউটারের পিছনে লেখা পাসওয়ার্ডটি দিয়ে 'Login' বাটনে ক্লিক করে রাউটারের ড্যাশবোর্ডে লগইন করুন।
ড্যাশবোর্ডে প্রবেশ করার পর নিচের দিক থেকে 'PC' অপশনে ক্লিক করতে হবে। এরপর 'Wi-Fi' সেকশনের নিচে থাকা 'Settings' অপশনে প্রবেশ করুন।
এখন এখানে 2.4GHz এবং 5GHz WiFi পাসওয়ার্ড পরিবর্তনের অপশন দেখতে পারবেন।
পুরাতন পাসওয়ার্ড দেখতে চাইলে 'Display Password' অপশনে টিক দিন। আর নতুন পাসওয়ার্ড সেট করতে বক্সে আপনার পছন্দের নতুন WiFi পাসওয়ার্ড লিখে নিচের 'Apply' বাটনে ক্লিক করুন।
এরপর 'Do you want to continue?' লেখা আসলে নিচের 'Yes' বাটনে ক্লিক করুন। তাহলে সাথে সাথে STC রাউটারের WiFi পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এবং ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে।
পুনরায় WiFi কানেক্ট করতে নতুন যে পাসওয়ার্ড সেট করেছেন সেটি ব্যবহার করে আবার ওয়াইফাই কানেক্ট করুন।
আরো পড়ুন: সৌদি আরব ছুটি চেক করার নিয়ম 2026
উপসংহার
সৌদি আরবের STC রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম ২০২৬ সম্পর্কে আজকের আর্টিকেলে ধাপে ধাপে দেখানো হয়েছে। আশা করি STC রাউটারের WiFi password change করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না।
যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে আপনার সমস্যার ব্যাপারে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। নিয়মিত প্রযুক্তি বিষয়ক আপডেট পেতে বা টিউটোরিয়াল দেখতে bdback.com ওয়েবসাইট ভিজিট করুন।
আরো পড়ুন: সৌদি আরবের নামাজের সময়সূচি ২০২৬







