বলদিয়া কার্ড করতে কত টাকা লাগে ২০২৬ | বলদিয়া কার্ড বানাতে কি কি লাগে 2026

বলদিয়া কার্ড করতে কত টাকা লাগে ২০২৬ | বলদিয়া কার্ড বানাতে কি কি লাগে 2026
২০২৬ সালে সৌদি আরবের বলদিয়া কার্ড করতে কত টাকা লাগে, বলদিয়া কার্ড বানাতে কি কি কাগজপত্র প্রয়োজন এবং আবেদন করার নিয়ম কি — এসব গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা নতুন করে সৌদি বলদিয়া কার্ড করতে চান, তাদের জন্য পোস্টটি অনেক উপকারী হবে। তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

বলদিয়া কার্ড মানে কি

সৌদি আরবের বলদিয়া কার্ড (Baladiya Card) মূলত একটি হেলথ সার্টিফিকেট কার্ড। সৌদি আরবে যারা রেস্টুরেন্ট, হোটেল, সেলুন, বিউটি পার্লার ও অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্ট কাজে চাকরি করেন, তাদের জন্য বলদিয়া কার্ড বাধ্যতামূলক। সৌদির আইন অনুযায়ী বৈধভাবে এসব পেশায় কাজ করতে হলে প্রত্যেক কর্মীর হেলথ সার্টিফিকেট বা বলদিয়া কার্ড থাকতে হয়।

বলদিয়া কার্ড বানাতে কি কি লাগে 2026

২০২৬ সালে সৌদি আরবে বলদিয়া কার্ড (Baladiya Card) করতে সাধারণত দুটি জিনিস প্রয়োজন হয়। সেগুলো হলো বৈধ ইকামা এবং পাসপোর্ট সাইজের ২ কপি ছবি। বলদিয়া কার্ড করার জন্য অবশ্যই ইকামার মেয়াদ থাকতে হবে।

বলদিয়া কার্ড আবেদন করার সময় একটি টিকা দেওয়া হয়। এরপর আবেদনকারীর ফিজিক্যাল মেডিকেল টেস্ট করা হয়। সাধারণত মেডিকেল পরীক্ষায় ব্লাড টেস্ট, এক্স-রে এবং প্রস্রাব-পায়খানার টেস্ট করা হয়ে থাকে।

মেডিকেল টেস্ট শেষে ৩ দিনের একটি ট্রেনিং করানো হয়। এই ট্রেনিংয়ে মাস্ক ব্যবহারের নিয়ম, খাবার সংরক্ষণের সঠিক তাপমাত্রা, ফুড সেফটি নিশ্চিত করার উপায় সহ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে শেখানো হয়।

তিন দিনের ট্রেনিং শেষে ৫০ মার্কের একটি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় পাস করতে ন্যূনতম ৪০ মার্ক পেতে হয়। যদি কেউ ৪০ মার্কের কম পায়, তাহলে তাকে পুনরায় পরীক্ষা দিতে হয়।

মেডিকেল টেস্ট ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সাধারণত ৩ থেকে ৭ কর্মদিবসের মধ্যে সৌদি আরবের বলদিয়া কার্ড হাতে পাওয়া যায়।

বলদিয়া কার্ড করতে কত টাকা লাগে ২০২৬

২০২৬ সালে সৌদি আরবের বলদিয়া কার্ড (Baladiya Card) করতে ২০০ থেকে ২৫০ সৌদি রিয়াল খরচ হয়ে থাকে। বলদিয়া কার্ড কোম্পানি বা কফিল প্রসেস করে দিয়ে থাকে। কিন্তু কার্ডের খরচ অর্থাৎ ২০০ থেকে ২৫০ রিয়াল কর্মীকেই বহন করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে।

বলদিয়া কার্ডের মেয়াদ কতদিন থাকে?

বলদিয়া কার্ডের মেডিকেল টেস্টের মেয়াদ থাকে ১ বছর। তাই প্রতি বছর নতুন করে মেডিকেল টেস্ট করতে হয়। তবে ট্রেনিং শেষে পরীক্ষায় পাস করলে সেই সার্টিফিকেটের মেয়াদ ৩ বছর পর্যন্ত কার্যকর থাকে। অর্থাৎ আপনাদেরকে প্রতি ১ বছর পরপর মেডিকেল টেস্ট করতে হবে এবং ৩ বছর পর পর লিখিত পরীক্ষা দিতে হবে।

সর্বশেষ কথা

২০২৬ সালে সৌদি আরবের বলদিয়া কার্ড কি, বলদিয়া কার্ড করতে কত টাকা লাগে, কী কী ডকুমেন্টস প্রয়োজন এবং এর মেয়াদ কতদিন থাকে — এসব গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে। আশা করি, এই পোস্টটি পড়ে আপনারা সৌদি বলদিয়া কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন