তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় ২০২৬

তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় ২০২৬
পূর্বের আর্টিকেলে 'নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৬' সম্পর্কে আপনাদের দেখিয়েছিলাম। আজকের আর্টিকেলে দেখাবো ২০২৬ সালে তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় সম্পর্কে। সুতরাং, যারা তাওয়াক্কালনা মোবাইল নাম্বার চেঞ্জ করার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী তারা আর্টিকেলটি পড়তে থাকুন।

তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় ২০২৬

বিভিন্ন কারণে আমাদের তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার প্রয়োজন পড়ে.. যেমন; অনেক সময় আমাদের মোবাইল নাম্বার বন্ধ হয়ে যায়, হারিয়ে যায় বা অন্যান্য কারণে আমাদের সিম পরিবর্তন করার দরকার হয়ে থাকে।

২০২৬ সালে তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন (চেঞ্জ) করার জন্য প্রথমে আপনাকে আবসার থেকে মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে হবে। আবসার থেকে কিভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে সেটি জানতে 'আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার নিয়ম ২০২৬' টাইটেলের এই আর্টিকেলটি পড়ে নিন।

তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় ২০২৬

আবসার মোবাইল নাম্বার চেঞ্জ করার পর আপনারা Tawakkalna অ্যাপ ওপেন করে লগইন করে দেখবেন যে, আবসারে নতুন যেই নাম্বার যুক্ত করেছিলেন সেই নাম্বারে OTP কোড যাচ্ছে কিনা! যদি আবসারের নতুন ফোন নাম্বারে তাওয়াক্কালনা লগইন (Log in) করার সময় ওটিপি কোড না যায় তবে, নিচে দেখানো প্রক্রিয়া গুলো ফলো করুন।

তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় ২০২৬

আবসার মোবাইল নাম্বার চেঞ্জ (পরিবর্তন) করার পরেও যদি তাওয়াক্কালনা লগইন করার সময় আগের নাম্বারে কোড যাই তবে, প্রথমে Tawakkalna অ্যাপটি ওপেন করে নিন। তারপর 'Sign in using username' লেখার উপরে ক্লিক করুন এবং তারপর 'Sign up' লেখার উপর ট্যাপ করুন।

তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় ২০২৬

এখন 'Citizen / Resident' সিলেক্ট করে 'ID Number' এর ঘরে আপনার ইকামা নাম্বার, 'Date of birth' এর ঘরে আপনার জন্ম তারিখ, মাস, সাল সিলেক্ট করে, 'I agree to the Terms and Conditions And Privacy Policy' বক্সে টিকমার্ক করে 'Next' বাটনের উপর ক্লিক করুন।

তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় ২০২৬

আপনি যখন 'Next' বাটনের উপর ক্লিক করবেন তখন দেখবেন আপনি আবসারে নতুন যেই নাম্বারটি যুক্ত করেছিলেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন এখানে ওটিপি কোডটি বসিয়ে ভেরিফাই করে নিন।

তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় ২০২৬

তারপর তাওয়াক্কালনা সার্ভিসের জন্য নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে। নতুন পাসওয়ার্ড সেট করার জন্য 'New password' বক্সে সর্বনিম্ন ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড লিখুন (পাসওয়ার্ডের মধ্যে আপারকেস, লোয়ারকেস, সিম্বল, নাম্বার থাকতে হবে)। তারপর পুনরায় পাসওয়ার্ডটি 'Confirm your password' এর বক্সে লিখে 'Sign up / Next' লেখার উপরে ক্লিক করুন।

তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায় ২০২৬

তারপর উপরের ছবির মত 'Location policy' পেইজের একটি উইন্ডো ওপেন হবে, সেখানে 'I read the instructions and agree to them' বক্সে টিকমার্ক করে 'Agree' লেখার ওপরে ক্লিক করলে আপনার কাজ শেষ।

উপসংহার

২০২৬ সালে তাওয়াক্কালনা মোবাইল নাম্বার পরিবর্তন (Change) করার উপায় সম্পর্কে আজকের আর্টিকেলে আপনাদের ধাপে ধাপে সহজ ভাবে দেখিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আপনাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তবে, নিঃসংকোচে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে সেটি শেয়ার করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন