সৌদি আরবের বর্ডার নাম্বার চেক করার নিয়ম ২০২৬

সৌদি আরবের বর্ডার নাম্বার চেক করার নিয়ম ২০২৬
সৌদি আরবে নতুন যাওয়ার পর অনেক সময় বিভিন্ন অনলাইন সেবা ব্যবহার করতে Border Number প্রয়োজন হয়। কিন্তু অনেক প্রবাসী ভাই জানেন না, পাসপোর্ট নাম্বার দিয়ে বর্ডার নাম্বার বের করার নিয়ম ২০২৬ সালে কীভাবে কাজ করে বা অনলাইনে এটি চেক করা যায় কিনা।

সাধারণত সৌদি ইমিগ্রেশনে প্রবেশের পর প্রত্যেক ভিজিটর বা কর্মীর জন্য একটি Border Number তৈরি করা হয়, যা ইকামা, হেলথ ইন্সুরেন্স সহ অন্যান্য সরকারি সেবা গ্রহনের প্রয়োজনীয় একটি জিনিস।

এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় দেখাবো কীভাবে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে সৌদি আরবের বর্ডার নাম্বার চেক করবেন, কোন ওয়েবসাইট ব্যবহার করতে হবে এবং চেক করার সময় কী কী তথ্য প্রয়োজন হবে। তাহলে চলুন শুরু করা যাক।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের বর্ডার নাম্বার বের করার নিয়ম 2026

২০২৬ সালে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের বর্ডার নাম্বার চেক করার জন্য প্রথমে আপনাদের একটি তাওয়াক্কালনা (Tawakkalna) অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের এখনো Tawakkalna অ্যাকাউন্ট নেই, তারা নতুন তাওয়াক্কালনা খোলার নিয়ম ২০২৬ পোস্টটি দেখে সহজেই অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের বর্ডার নাম্বার বের করার নিয়ম 2026

এরপর Tawakkalna অ্যাপে লগইন করে নিচের ডান পাশে থাকা ‘Personal’ অপশনে ক্লিক করুন। তারপর ‘Cards’ মেনুতে প্রবেশ করতে হবে। সেখানে Visitor ID Card বা বর্ডার নাম্বার কার্ড দেখতে পাবেন। কার্ডের উপর ট্যাপ করলে আপনার সৌদি বর্ডার নাম্বার দেখা যাবে।

সাধারণত Visitor ID Card বা বর্ডার নাম্বারের মেয়াদ ৩ মাস পর্যন্ত থাকে। তাই সৌদি আরবে প্রবেশের পর তিন মাসের মধ্যে উপরের পদ্ধতিতে সহজেই বর্ডার নাম্বার চেক করা যাবে। তবে বর্ডার নাম্বারের মেয়াদ শেষ হয়ে গেলে সেখানে ‘Expired’ লেখা দেখাবে। তারপরও অনেক ক্ষেত্রে আগের বর্ডার নাম্বার তথ্য দেখা যায়।

২০২৬ সালে ভিসা নাম্বার দিয়ে সৌদি বর্ডার নাম্বার বের করবেন যেভাবে

২০২৬ সালে ভিসা নাম্বার দিয়ে সৌদি আরবের বর্ডার নাম্বার চেক করার জন্য প্রথমে https://www.absher.sa/wps/vanityurl/en/individuals/querybordernumber এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২০২৬ সালে ভিসা নাম্বার দিয়ে সৌদি বর্ডার নাম্বার বের করবেন যেভাবে

ওয়েবসাইটে ঢোকার পর ‘Visa Number’ এর নিচের ফাঁকা বক্সে আপনার ভিসা নাম্বার লিখুন। এরপর ‘Gregorian’ অপশন সিলেক্ট করে আপনার Visa Issued Date নির্বাচন করতে হবে।

তারপর ‘Enter Image code’ বক্সে উপরে প্রদর্শিত ক্যাপচা কোডটি হুবহু লিখে নিচের ‘Inquire’ বাটনে ক্লিক করুন।

২০২৬ সালে ভিসা নাম্বার দিয়ে সৌদি বর্ডার নাম্বার বের করবেন যেভাবে

এখন উপরে আপনার সৌদি বর্ডার নাম্বার দেখতে পারবেন। এভাবেই খুব সহজে ভিসা নাম্বার ব্যবহার করে Border Number চেক করা সম্ভব।

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য আমরা স্ক্রিনশটে কিছু তথ্য ঝাপসা (Blur) করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন।

পরিশেষে কিছু কথা

ভিসা নাম্বার বা পাসপোর্ট নাম্বার ব্যবহার করে ২০২৬ সালে সৌদি আরবের বর্ডার নাম্বার চেক করা অনেক সহজ একটি প্রক্রিয়া। অনলাইনে কয়েকটি তথ্য সঠিকভাবে দেওয়ার মাধ্যমে খুব দ্রুত Border Number দেখা যায়।

নতুন সৌদি প্রবাসীদের জন্য বর্ডার নাম্বার চেক করার উপায় সম্পর্কে জানা অনেক প্রয়োজনীয় একটি ব্যাপার। আশা করি উপরের নিয়ম অনুসরণ করে আপনারা খুব সহজেই পাসপোর্ট বা ভিসা নাম্বার দিয়ে সৌদি বর্ডার নাম্বার বের বা চেক করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন